রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Not Deepika Padukone But Kareena Kapoor Khan Still Rules Bollywood Fans in Australia

বিনোদন | অস্ট্রেলিয়ায় দীপিকার চেয়েও জনপ্রিয় এই বলিউড নায়িকা, নাম শুনলে চমকে যাবেন! 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০১ মে ২০২৫ ২০ : ৩৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: আধুনিক সময়ে বলিউড তারকাদের আয়ের বড় উৎস হয়ে উঠেছে আন্তর্জাতিক পর্যায়ে হওয়া লাইভ শো ও ইভেন্ট। বিশেষ করে যেসব দেশে বড় ভারতীয় অভিবাসী সম্প্রদায় রয়েছে, সেখানে এ ধরনের পারফরম্যান্সের বিপুল চাহিদা লক্ষ করা যায়। অনেক সময় এই শোগুলোর পারিশ্রমিক বড়পর্দার থেকেও বেশি হয়!

 

সম্প্রতি, অস্ট্রেলিয়ান ইভেন্ট সংগঠক পেস ডি এবং বিক্রম সিং রন্ধাওয়া এক সাক্ষাৎকারে বলিউড তারকাদের অস্ট্রেলিয়ায় অনুষ্ঠানে নিয়ে আসার পিছনের কিছু অজানা তথ্য তুলে ধরেন।

 

শাহরুখ খান ও সলমন খানের মধ্যে কে বেশি পারিশ্রমিক দাবি করেন—এই প্রশ্নের উত্তরে তাঁরা জানান, শাহরুখ খান। তাঁদের মতে, বিশেষ করে নারীদের মধ্যে 'বাদশা'র জনপ্রিয়তা তুলনাহীন। “যখনই উনি হাত ছড়িয়ে দাঁড়ান, অর্ধেক দেশ মুগ্ধ হয়ে পড়ে,”—মজার ছলে মন্তব্য করেন তাঁরা।

 

ভারতীয় অভিনেত্রীদের মধ্যে অস্ট্রেলিয়ায় কে সবচেয়ে জনপ্রিয়—এ প্রশ্নে তাঁরা নাম নেন করিনা কাপুরের! “ওঁর জন্য ওখাধকার মানুষ একপ্রকার পাগল,”—জানান তাঁরা। দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কইফ, কৃতি স্যানন কিংবা আলিয়া ভাটের চেয়েও তিনি বেশি জনপ্রিয় কি না জানতে চাইলে তাঁরা অকপটে বলেন, “অবশ্যই। উনি একজন বড় অভিনেত্রী। বহু বছর ধরে বলিউডে আছেন। বহু বছর ধরেই মানুষ ওঁকে ভালোবাসে। আর শুনুন, যাঁরা কনসার্টে টিকিট কেটে দেখা করতে আসে বা 'মিট অ্যান্ড গ্রিট'-এ যায়, তাঁরা কিন্তু তরুণ ছাত্রছাত্রী নয়। বরং যাঁরা অনেক আগে থেকেই এখানে বাস করছেন এবং আর্থিকভাবে স্বচ্ছল, তারাই এসব ইভেন্টে অর্থ খরচ করতে পারেন। সেই কারণে দীর্ঘদিনের পরিচিত তারকারাই বেশি জনপ্রিয় হন—যেমন করিনা, ঐশ্বর্য রাই বচ্চন কিংবা প্রীতি জিন্টা। তাই তাঁরা এলে দর্শকপ্রিয়তা অন্য পর্যায়ে চলে যায়।”

 

অর্থাৎ তরুণ তারকারা যতই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলুন না কেন, বাস্তবে টিকিট কেটে কনসার্টে যাওয়া ভক্তদের হৃদয়ে আজও রাজত্ব করছেন সেই পুরনো পরিচিত মুখগুলোই। দীপিকা, ক্যাটরিনারা হয়তো নতুন প্রজন্মের আইকন, কিন্তু করিনা এখনও রয়েছেন প্রথম সারিতে— অন্ততঃ অস্ট্রেলিয়ার বলিউডপ্রেমীদের কাছে নিঃসন্দেহে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া