রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পাভেলের হাত ধরে প্রথমবার জুটিতে প্রসেনজিৎ-শুভশ্রী, কবে মুক্তি পাচ্ছে 'ডাক্তার কাকু'?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০১ মে ২০২৫ ১৯ : ৪৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: প্রায় বছর চারেক আগে 'ডাক্তার কাকু'কে বড়পর্দায় আনার প্রস্তুতি শুরু করেছিলেন পরিচালক পাভেল।‌ শুটিং শেষ হয়ে গেলেও, নানা জটিলতায় মুক্তি পিছিয়েছিল ছবির। অবশেষে তা বড়পর্দায় মুক্তির জন্য প্রস্তুত। 

 

 

 

ছবির যাবতীয় প্রশ্ন ঘুরবে তিনটি চরিত্রকে কেন্দ্র করে। ‘ডাক্তারকাকু’ ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাঁর দুই ছেলে ‘পুশকিন’ ওরফে ঋদ্ধি সেন এবং ‘পচা’ ওরফে পাভেল স্বয়ং! প্রযোজনায় এনা সাহার জারেক এন্টারটেনমেন্ট। প্রযোজনার পাশাপাশি এনাকে দেখা যাবে ঋদ্ধির বিপরীতে। এ ছাড়াও আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রজতাভ দত্ত, তুলিকা বসু, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়।

 

 

 

 

ছবিতে প্রসেনজিৎ আগের প্রজন্মের চিকিৎসক। যিনি ডাক্তারি পাশ করার সময় নেওয়া মানবসেবার শপথ অক্ষরে অক্ষরে মানেন। রোগী দেখতে শুরু করলে নাওয়া-খাওয়ার হুঁশ থাকে না তাঁর। পাড়া এবং আশপাশে চিকিৎসক দিলীপ সাহা তাই ঈশ্বর। আপনভোলা স্বামীকে সামলান স্ত্রী পারমিতা। এই চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।

 

 

 

 

হঠাৎই সাময়িক অসুস্থতায় পারমিতার আকস্মিক মৃত্যু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় ডাক্তারকাকুকে। কারণ, তিনি সেই সময় প্রতিবেশীর অসুস্থ স্ত্রীর সেবায় ব্যস্ত। মায়ের মৃত্যুর জন্য ছেলের বিতৃষ্ণার কারণ দিলীপ। কর্তব্যের খাতিরে মা-হারা পচা, মাম্পিরও দায়িত্ব নেন তিনি। অবশেষে ডাক্তার কাকুর দুই সন্তান চিকিৎসাকেই পেশা হিসাবে বেছে নেয়। তারা এ যুগের। স্বাভাবিক ভাবেই তাদের কাছে নানা প্রলোভনের হাতছানি। পুশকিন, পচাও সেই প্রলোভন এড়াতে পারে না। এ দিকে, দুই ছেলেকে লোভের হাত থেকে বাঁচাতে ডাক্তারকাকুর আপ্রাণ চেষ্টা। শেষ পর্যন্ত তিনি কি সফল হবেন? উত্তর মিলবে বড়পর্দায়।

 

 

 

প্রসঙ্গত, ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির ডাবিং। চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি। সমাজমাধ্যমে এমনই ইঙ্গিত দিয়েছেন পরিচালক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া