রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ মে ২০২৫ ১৭ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ফের ফিরছেন ‘ক্রিমিনাল জাস্টিস’-এর মাধব মিশ্র! শুরু হতে চলেছে খুন, প্রেম আর ষড়যন্ত্রে মোড়া সিরিজের চতুর্থ অধ্যায়। আবারও সেই পরিচিত দরজায় কেউ কড়া নাড়ল। ফের ফিরছেন পঙ্কজ ত্রিপাঠী— আইনজীবী মাধব মিশ্র রূপে। কারণ ‘ক্রিমিন্যাল জাস্টিস: আ ফ্যামিলি ম্যাটার’-এর চতুর্থ সিজনের প্রথম ঝলক এল প্রকাশ্যে আর এবারের কেস আগের চেয়েও ভয়ঙ্কর।
হটস্টারে মুক্তি পেল চতুর্থ সিজনের প্রথম ঝলক, যেখানে দেখা গেল সুরভিন চাওলা-কে এক জটিল খুনের মামলায় মাধব মিশ্রর সাহায্য চাইতে। প্রেম, প্রতারণা আর গার্হস্থ্য হিংসার অন্ধকার গলিপথে এবার প্রবেশ করবে মাধবের তদন্ত। টিজারে একদিকে যেমন ধরা দিয়েছে পুলিশের গ্রেপ্তারি অভিযান, অন্য দিকে রয়েছে প্রেমের ঘনঘটা আর হিংসার কাঁটা। এক জায়গায় মাধব তাই নিজেই বলে ওঠেন— “এই কেসটা খুবই প্যাঁচালো। এবার অনেক ঘুরপথে হাঁটতে হবে।”
তবে রয়ে গেছে সেই হালকা রসবোধ, কোর্টরুমে টানটান উত্তেজনা আর মাধব মিশ্রর মানবিক দৃষ্টিভঙ্গি— যা এই গোটা সিরিজকে আলাদা করে দিয়েছে শুরু থেকেই। চতুর্থ সিজনটি স্ট্রিমিং শুরু হবে ২২ মে থেকে, জিও হটস্টার-এ।
সিরিজের এই নয়া সিজনের প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠীর কণ্ঠে উঠে এল আবেগঘন ‘ঘরে ফেরা’র কথা —“প্রতিবার যখন মাধব মিশ্র হয়ে ফিরি, মনে হয় এক পুরনো বন্ধুর সঙ্গে আবার দেখা হচ্ছে, যে এখনও আমাকে কিছু না কিছু শেখায়। এই চরিত্র শুধু অভিনয় নয়, এটা যেন আমার সত্তার একটা অংশ হয়ে গেছে।” সিরিজের পরিচালক রোহন সিপ্পির কথায়, “মাধব মিশ্র চরিত্রটিকে পঙ্কজ এতটাই জীবন্ত করে তুলেছেন যে দর্শক তাকে ভুলতেই পারেন না। এবারও এক দারুণ নতুন কাস্ট— এবং এক অনন্য আইনি থ্রিলার তৈরি হয়েছে, যা দর্শকদের নিঃসন্দেহে টানবে।”
এই সিজনে থাকছেন মহম্মদ জিশান আয়ুব, সুরভিন চাওলা, মিতা বসিষ্ঠ, আশা নেগি, শ্বেতা বসু প্রসাদ, খুশবু আতরে এবং বরখা সিং। আইনের লড়াই শুরু হচ্ছে... প্রশ্ন একটাই— আদৌ কি সবাই নির্দোষ? নাকি সত্যিটা আরও গভীরে লুকিয়ে আছে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি