রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rahool Mukherjee comeback movie Mon Mane Na Brings Together Ritwik Soumya And Newcomer Hia Chatterjee

বিনোদন | মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ এপ্রিল ২০২৫ ০০ : ৪৭Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। বছরখানেক ধরে ফেডারেশন সংক্রান্ত নানান জটিলতার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর কেরিয়ার। সেসব এখন অতীত। নিটোল ত্রিকোণ প্রেমের ছবি তৈরিতে হাত দিয়েছেন 'কিশমিশ' ছবিখ্যাত এই পরিচালক। ছবির নাম মন মানে না। পরিচালকের কথায়, “ছবির নাম থেকেই পরিষ্কার আদ্যপান্ত রোম্যান্টিক ছবি তৈরি করতে চলেছি। এ ছবি পরিবারের সবাই মিলে হইহইকরে দেখতে পারবেন।” ছবিতে মুখ্য তিন চরিত্রে দেখা যাবে ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায় এবং হিয়া চট্টোপাধ্যায়-কে। হিয়ার আরও একটি পরিচয় রয়েছে। তিনি জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে। ‘মন মানে না’-র মাধ্যমেই টলিপাড়ায় পা রাখতে চলেছেন হিয়া। 

 


প্রসঙ্গত, ঋত্বিক ইতিমধ্যেই নজর করেছেন ‘বন্দিশ ব্যান্ডিটস’, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর মতো জনপ্রিয় সব সিরিজে। এই ছবির মাধ্যমেই বাংলা ছবির জগতে ডেবিউ করছেন তিনি। অন্যদিকে, ‘পারিয়া’ ছবিতে দর্শক-সমালোচকের নজর কেড়েছিল সৌম্যর অভিনয়। 

 


ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, সুদীপা বসু, প্রীতি সরকার প্রমুখ। ছবির সিনেম্যাটোগ্রাফারের দায়িত্ব সামলাবেন মধুর পালিত। ছবির কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি মেখলা বসু। জানা গিয়েছে, আগামী মে-জুন মাস জুড়ে কলকাতা এবং দার্জিলিংয়ের বিভিন্ন লোকেশনে চলবে ‘মন মানে না’র শুটিং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া