রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Deepika Padukone Returns for Shah Rukh Khan s King

বিনোদন | ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ এপ্রিল ২০২৫ ২৩ : ২৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডঙ্কি’ দিয়ে ২০২৩-এ ইতিহাস গড়ার পর এবার ‘কিং’ দিয়ে বড়পর্দায় রাজকীয় প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারের জোরকদমে চলছে প্রি-প্রোডাকশন। ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন অভিষেক বচ্চন, সুহানা খান, অভয় বর্মা, আরশাদ ওয়ার্সি এবং জয়দীপ আহলাওয়াতের মতো সব 'হাই ভোল্টেজ' অভিনেতারা। খবর, একটি ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও।  তবে আসল চমক অন্য জায়গায়— জোর খবর, এই ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা পাড়ুকোন!

 

সূত্রের খবর, শাহরুখ শুরু থেকেই ‘কিং’-এ দীপিকাকেই চেয়েছিলেন। কিন্তু তখন দীপিকা সদ্য মা হয়েছেন।  সময় দিচ্ছিলেন সন্তানকে, তার সঙ্গে চলছিল শরীরচর্চা। ফলে ছবির জন্য অভিনেত্রীর 'ডেট' পাওয়া যাচ্ছিল না। তবে এরপর নানান কারণে ছবির শুটিং পিছিয়ে যায়। সেই ফাঁকে  সব কিছু গুছিয়ে ফেলেছেন দীপিকা—এবং অবশেষে ফিরেছেন শাহরুখের এই বহু প্রতীক্ষিত প্রজেক্টে।

 

তবে দীপিকার ডেট না মেলায়, এক সময় শাহরুখ ও তাঁর টিম অন্য ভাবনা চিন্তাও করেছিলেন। ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, দীপিকার পরিবর্তে তখন করিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফের নাম নাকি 'কিং'-এর টিমের আলোচনায় ছিল। কিন্তু শেষমেশ সব দিক মিলে যাওয়ায় দীপিকাকেই পাকাপাকি করে ফেলেছে টিম ‘কিং’। তবে ছবিতে দীপিকার চরিত্রটি শুধুই অতিথি শিল্পীর ভেবে নেওয়া হলে ভুল হবে। দীপিকার চরিত্রটি নেহাত দু-একটি দৃশ্যের মধ্যে সীমাবদ্ধ নয়—বরং এটা একদম বড়সড় চরিত্র! সিদ্ধার্থ ও তাঁর  টিম এমনভাবে দীপিকা অভিনীত চরিত্রটি সাজিয়েছেন যাতে শাহরুখ-দীপিকা জুটির ম্যাজিক পর্দা থেকে দর্শকের হৃদয় কাঁপাবে।

 

শোনা যাচ্ছে, ২০২৫-র দ্বিতীয় ভাগে দীপিকার অংশের শুটিং শুরু হবে আর ২০২৬-এ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কোনও এক সময় মুক্তি পাবে ‘কিং’। ছবির আবহসঙ্গীত বেঁধেছেন অনিরুদ্ধ, গানের দায়িত্বে রয়েছেন শচীন-জিগর। অ্যাকশন কোরিওগ্রাফির জন্য থাকছে খ্যাতনামা আন্তর্জাতিক ডিরেক্টর, স্টান্ট টিম। ভারত ও ইউরোপের নানান জায়গা জুড়ে ছবির শুটিং হবে।

 

উল্লেখ্য, শাহরুখ-দীপিকা জুটির সব ছবিই বক্স অফিসে সুপারহিট—‘ওম শান্তি ওম’ থেকে ‘জওয়ান’—১০০ শতাংশ সাফল্যের রেকর্ড। একইভাবে ‘পাঠান’, ‘ফাইটার’, ‘বচনা অ্যে হসিনো’—এই তিন ছবিতেই দীপিকা-সিদ্ধার্থ আনন্দ জুটিও সফল। সব মিলিয়ে, এই ‘কিং’ শুধু শাহরুখের নয়, ভক্তদের কাছেও ভীষণভাবে প্রত্যাশিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া