রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Director Sejal Shah reveals Nawazuddin Siddiqui swam in crocodile full lake for Costao

বিনোদন | মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ এপ্রিল ২০২৫ ২৩ : ০৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: পর্দায় তাঁর অভিনয় দেখে আসমুদ্রহিমাচল ভারত মুগ্ধ। তবে এবার প্রমাণ হল, শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার উল্টো দিকেও নওয়াজউদ্দিন সিদ্দিকি পুরোদস্তুর জবরদস্ত পারফর্মার।

 

পরিচালক সেজাল শাহ পরিচালিত থ্রিলার ‘কোস্তাও’-র জন্য নওয়াজ এমন এক ঝুঁকি নিয়েছেন, যা শুনে চমকে উঠছেন নেটিজেনরা। জানা গিয়েছে, ছবির শুটিংয়ে একটি দৃশ্যকে পর্দায় আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তিনি সোজা ঝাঁপ দিয়েছিলেন থিকথিকে কুমির ভর্তি লেকে! ভয়াবহ বিপদের আশঙ্কা জেনেও সেই দৃশ্য নিজেই করেছিলেন নওয়াজ, পাকা সাঁতারু না হওয়া সত্বেও!

 

পরিচালক সেজল বলছেন, “আমরা অ্যাকশন দৃশ্যগুলোকে যতটা সম্ভব র’ আর রিয়েল রাখতে চেয়েছিলাম। সেই কারণেই কোনও ভিএফএক্স বা বডি ডাবল নয়, নওয়াজ নিজেই সব স্টান্ট করেছেন। এক জায়গায় একটা লেকে ডাইভ দিতে হয়, যেটা কুমিরে ভর্তি ছিল। সেটাও নওয়াজ নিজেই করেছেন!এতটুকুও পিছপা হননি করার আগে।” শুধু তাই নয়, ছবির আরেক ঝুঁকিপূর্ণ দৃশ্যে ছিল একটি হাই-স্পিড বাইক চেজ। শ্যুটিং চলাকালীন বাইকের ব্রেক কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু নওয়াজ থামেননি! চরিত্রের মধ্যে এতটাই ঢুকে পড়েছিলেন তিনি যে বাইক কমানোর কোনও চেষ্টাই করেননি। ফলে ক্যামেরাতেও ক্যাপচার হয় সেই সত্যিকারের টেনশন।

 

 

ছবিটি বাস্তব এক কাস্টমস অফিসার কস্তাও ফার্নান্ডেজ-এর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। গোয়ার ডার্ক স্মাগলিং ওয়ার্ল্ড ঘিরে আবর্তিত হচ্ছে গল্প। নওয়াজকে দেখা যাবে সেই কাস্টমস অফিসার ‘কোস্তাও ফার্নান্ডেজ’-এর ভূমিকায়। যিনি একাই রুখে দাঁড়ান গোয়ার সবচেয়ে প্রভাবশালী গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের বিরুদ্ধে। তবে যেই মুহূর্তে তিনি সত্য উন্মোচনের পথে এগোন, সিস্টেমই তাঁকে ফাঁসিয়ে দেয় খুনের মামলায়! শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিরোধের লড়াই—যেখানে প্রতিপক্ষ শুধুই অপরাধজগত নয়, বরং গোটা প্রশাসন! ছবি নির্মাতাদের মতে, নওয়াজের ‘কোস্তাও’ শুধুই থ্রিলার নয়, এটা একটা বিবৃতি। একটা অবস্থান। একটা বিদ্রোহ।

 


নওয়াজ ছাড়াও ছবিতে আছেন প্রিয়া বাপট, কিশোর কুমার জি, গগন দেব রিয়ার এবং হুসেন দালাল। ছবিটি প্রযোজনা করছে ভানুশালি স্টুডিওস ও বম্বে ফেবলস মোশন পিকচার্স। আগামী ১লা মে ‘কোস্তাও’ মুক্তি পাচ্ছে জি ৫ ওটিটি প্ল্যাটফর্মে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া