রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ এপ্রিল ২০২৫ ২৩ : ০৩Soma Majumder
নিজস্ব সংবাদদাতা: ছোট্ট কৃষভিকে কার মতো দেখতে হয়েছে? মা শ্রীময়ী নাকি বাবা কাঞ্চনের মতো? বেশ কয়েক মাস দর্শকের কৌতূহলের অন্ত ছিল না! অবশেষে অক্ষয় তৃতীয়ায় মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। আজ বুধবার ছিল কৃষভির মুখেভাতের অনুষ্ঠান। এই বিশেষ দিনেই একরত্তির মুখ দেখালেন তারকা দম্পতি।
বুধবার কলকাতার ইস্কন মন্দিরে মেয়ের মুখে ঠাকুরের প্রসাদ তুলে দেন কাঞ্চন-শ্রীময়ী। খুদের পরনে ছিল টুকটুকে লাল বেনারসি। মাথায় মুকুট আর লাল উড়না। সঙ্গে সোনার গয়না। মেয়ের সঙ্গে ম্যাচিং করে শাড়ি পড়েন শ্রীময়ীও। কাঞ্চন পরেছিলেন লাল সুতোর কাজের সাদা পাঞ্জাবি।
একেবারে সাদামাঠা ভাবেই পালিত হয়েছে কৃষভির এই বিশেষ দিন। নিয়ামানুযায়ী ছোট্ট কৃষভির সামনে থালায় সাজিয়ে দেওয়া হয় টাকা, মাটি, বই, গীতা পেন-সহ আরও নানা সরঞ্জাম। সেই থালা থেকে কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে গীতা ধরেছেন বলে খবর।
গত বছর ২ নভেম্বর বাবা হয়েছেন কাঞ্চন। দীপাবলির পরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। মেয়ের জন্মের পর অভিনেতা জানিয়েছিলেন, বাড়িতে লক্ষ্মী এসেছে। কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’। মল্লিক বাড়িতে নতুন সদস্য আসার খবর ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। তবে কালীপুজোর ছবি প্রকাশ্যে আসতেই সন্তান আসার গুঞ্জন শোনা গিয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি