শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ এপ্রিল ২০২৫ ২২ : ৪১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ১৫ বছর আগে ঠিক আজকের দিনে শুরু হয়েছিল তুমুল এক হইহই কাণ্ড! ২০১০-এর ৩০ এপ্রিল মুক্তি পেয়েছিল সাজিদ নাডিয়াডওয়ালার ‘হাউসফুল’। আর সেই কথা মাথায় রেখেই এদিন প্রকাশ্যে এল এইমুহূর্তে বলিউডের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব— ‘হাউসফুল ৫’-এর প্রথম ঝলক! তবে এবার ছবির পরতে পরতে শুধু কাকতালীয় কাণ্ড নয়… সঙ্গে আছে ‘কিলার কমেডি’র ছোঁয়াও!
এক মিনিটের টিজারে চমকে দিল তারকাবহুল কাস্টের ঝলকে— অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফারদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপড়ে, ডিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকেতিন ধীর ও আকাশদীপ সাবির। তবে এই ঝলকের চমক রয়েছে অন্য একটি ব্যাপারেও। এক রহস্যময় মুখোশধারী 'হত্যাকারী', যাঁর আগমনে বদলে যেতে চলেছে হাউসফুল-এর চেনা ছন্দ।
ইনস্টাগ্রামে প্রযোজক সংস্থা নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন লিখেছে:
"১৫ বছর আগে শুরু হয়েছিল যে পাগলামো... এ বার ফিরছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি! তবে এবার শুধু হাসির তাণ্ডব নয়, সঙ্গে রয়েছে ‘কিলার’ কমেডি! দেখে নিন #হাউজফুল ৫-এর টিজার!"
সিনেমাপ্রেমীরা ইতিমধ্যেই উত্তেজনায় কাঁপছে। সমাজমাধ্যমে এই ঝলকের ভিডিওর বার্তা বাক্সে কেউ লিখেছেন, “১০০০ কোটির ঘন্টার শুরু!”
আরেকজনের মন্তব্য, “মুখোশটা একেবারে স্কুইড গেম-এর ফ্রন্ট ম্যানের মতো তো! বেশ ইন্টারেস্টিং।” অন্যজন লিখেছেন, “অনেক দিন পর হাউসফুল-এর টিজার দেখে ভাল লাগল— মডার্ন মার্ডার মিস্ট্রি ফিলিং আছে।”আবার কারওর মতে, “ফের ফিরে এসেছেন কমেডির রাজা অক্ষয় কুমার— এবং কী দারুণ স্টাইলেই না ফিরেছেন!”
এ ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন ‘দোস্তানা’-খ্যাত নির্দেশক তরুণ মনসুখানি। আগামী ৬ জুন ২০২৫-এ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘হাউসফুল ৫’, প্রযোজনায় সাজিদ নাডিয়াডওয়ালা। উল্লেখ্য, অক্ষয়-রীতেশের সঙ্গে ফের এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন অভিষেক বচ্চন!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি