রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩০ এপ্রিল ২০২৫ ২২ : ২৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: দিঘার বুকে নবনির্মিত জগন্নাথ ধামের দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূর্ব ঘোষণামতো বুধবার দুপুর ৩টে ১১ মিনিটে লগ্ন মেনে মন্দিরের দ্বার উন্মুক্ত করেন মুখ্যমন্ত্রী। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনায় মাতোয়ারা হয়ে ওঠে দিঘা। উপস্থিত ছিলেন বাংলার চলচ্চিত্র ও সংগীত জগতের তারকারা।
এদিন মুখ্যমন্ত্রীর পাশেই দুধ-সাদা পাঞ্জাবিতে দেখা যায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। পাশেই ছিলেন সাংসদ-অভিনেতা দেব। তাঁর পরনে ছিল বাসন্তী রঙের পাঞ্জাবি। হাজির ছিলেন জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্রের মতো অভিনেত্রীরাও। সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, নচিকেতা, অদিতি মুন্সি। উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা দেব বলেন, "আমি একটাই প্রার্থনা করতে চাই, যেভাবে ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে, মানুষকে আলাদা করা হচ্ছে, মানুষকে বুদ্ধি দিন, শান্তি দিন। ধর্ম যেন মানুষকে বাঁচিয়ে রাখে, ধর্ম যেন মানুষকে আলাদা না করে। শান্তি চাই, দেশের প্রত্যেকটি মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান নির্বিশেষে সকলে যেন ভাল থাকেন, সুস্থ থাকেন।"
প্রসঙ্গত আজ মুখ্যমন্ত্রী জানান, মন্দিরের প্রসাদ ও ছবি শুধু রাজ্যেই নয়, সারা দেশের খ্যাতনামা ব্যক্তিত্বদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই দায়িত্ব থাকবে রাজ্য সরকারের আইএনসি (ইনফর্মেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স) বিভাগের উপর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি