রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Amitabh Bachchan recalls moment Michael Jackson knocked at his hotel door by mistake

বিনোদন | ‘দরজায় টোকা, খুলতেই দেখি মাইকেল জ্যাকসন! তারপর...’ অমিতাভের জীবনের এই অজানা দুরন্ত ঘটনার কথা জানেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ এপ্রিল ২০২৫ ২২ : ২৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘নক নক’— নিউ ইয়র্কের এক অভিজাত হোটেলে দরজায় হালকা টোকা। দরজা খুলতেই অমিতাভ বচ্চনের চোখ ছানাবড়া! কে দাঁড়িয়ে ছিলেন জানেন? স্বয়ং ‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসন!

 

 

‘কৌন বনেগা ক্রোড়পতি’-র আসরে এই চমকপ্রদ স্মৃতির ঝাঁপি খুললেন স্বয়ং ‘বিগ বি’।  পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ডাক্তার অভয় ও রানি বাঙ-এর সঙ্গে আড্ডায়। রানি যখন জানালেন, তিনি মাইকেল জ্যাকসনের ভক্ত, তখনই বেরিয়ে এল ‘বিগ বি’-র মুখে এই অজানা কিসসা। “ নিউ ইয়র্কের একটি হোটেলে উঠেছিলাম। এমন সময় দরজায় শব্দ পেলাম। কেউ নক করছেন। দরজা খোলামাত্র দেখি মাইকেল জ্যাকসন দাঁড়িয়ে! আমি তো প্রায় অজ্ঞানই হয়ে যাচ্ছিলাম! জ্যাকসন মিষ্টি করে হেসে অভিবাদন জানিয়ে খুব মিহি গলায় জিজ্ঞেস করে উঠেছিলেন, ‘ আচ্ছা, এটা কি আপনার ঘর?’ আমি ‘হ্যাঁ’ বলতেই, উনি বুঝলেন ভুল ঘরে এসে পড়েছেন...” — হেসে বললেন অমিতাভ।

 

ঘটনার এখানেই শেষ নয়। পরে নিজের ঘরে ফিরে মাইকেল একজন সহকারীকে পাঠান অমিতাভের সঙ্গে যোগাযোগ করতে। কারণ তিনি জানতে চেয়েছিলেন কার ঘরে তিনি ভুল করে গিয়ে হাজির হয়েছিলেন। অমিতাভ-ও সেই ডাক পেয়ে জ্যাকসনের ঘরে গিয়েছিলেন। শুরু হয়ে গল্প-আড্ডা। সেখান থেকেই শুরু হয় দুই কিংবদন্তির হৃদ্যতা। অমিতাভের কথায়, “সেই প্রথম আলাপে আমি দেখেছিলাম, কতটা নম্র, ভদ্র আর মাটির মানুষ ছিলেন জ্যাকসন, খ্যাতির চূড়ায় থেকেও।”

 

আরেকবার মাইকেল জ্যাকসনের শো দেখতে গিয়েও বিড়ম্বনায় পড়তে হয়েছিল বিগ বি কে। “হোটেলে গিয়ে দেখি, ৩৫০টা কামরার সবকটা বুকড— শুধুই মাইকেল জ্যাকসন আর ওঁর টিমের জন্য! আমরা অনেক চেষ্টা করে স্টেডিয়ামের একেবারে পিছনে বসার টিকিট জোগাড় করেছিলাম। কিন্তু সেই শো… উফফ, আমি আজও ভুলতে পারি না। এমন এনার্জি, এমন হাততালি, এমন যাদু— সত্যিই অভূতপূর্ব!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া