রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Time to face karma: Ex Surabhi s Cryptic Post Sparks Storm After Abhishek s Wedding

বিনোদন | অভিষেকের গোপন বিয়ের পরেই ‘প্রাক্তন’ সুরভীর বিস্ফোরক পোস্ট! ‘গঙ্গারাম’ অভিনেত্রীর পোস্টে লুকিয়ে কোন ইঙ্গিত?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ এপ্রিল ২০২৫ ১৯ : ৩৮Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: প্রেম পর্বের কিছুদিনের মধ্যেই অনুরাগীদের রীতিমতো চমকে দিয়ে চার হাত এক করলেন অভিনেতা অভিষেক বসু এবং শার্লি মোদক। পরিবারের লোকজন আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক ক্লাবে বসেছিল বিয়ের আসর। এ দিনের মেনুতে ছিল লাচ্ছা পরোটা, পনির, মাছ, পাঁঠার মাংস, চিনা খাবার, বেকড রসগোল্লা, আইসক্রিম।একপ্রকার গোপনেই বিয়ে সারলেন তাঁরা, কাউকে কিছুই টের পেতে দেননি এই তারকা জুটি। তবে এই বিয়ের পরপরই সামাজ মাধ্যমে বিশেষ ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেকের প্রাক্তন প্রেমিকা  তথা অভিনেত্রী সুরভী মল্লিক।

 

 
স্টার জলসার ‘গঙ্গারাম’ ধারাবাহিক থেকে প্রেম পর্ব শুরু হয় অভিষেক বসু এবং সুরভী মল্লিকের মধ্যে।  শুধু তাই নয়, ২০২৪ এর বিয়ের কথাও হয়ে গেছিল তাঁদের দু’জনের, তবে হঠাৎ করেই সম্পর্কে ফাটল ধরে তাঁদেরন। জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকের সেটে শার্লি মোদকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অভিষেক, তবে সেকথা তখন  অভিষেক অথবা শার্লি-র কেউই স্বীকার করেননি। দু’জনে একে অপরের খুব ভাল বন্ধু বলেই প্রকাশ্যে পরিচয় দিতেন।

 

 

প্রেম পর্বের এক বছরের মধ্যেই চার হাত এক করলেন অভিষেক এবং শার্লি। আইনি বিয়ে সিঁদুর দান এবং মালা বদলের পর তারা জানান এতদিন এই মুহূর্তটার অপেক্ষায় ছিলেন তারা। তবে এই দিন সামাজিক মাধ্যমে বিশেষ ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেকের প্রাক্তন প্রেমিকা সুরভী মল্লিক। সুরভী লেখেন, “ঈশ্বর জানতেন, আমি জানতাম, এবার সবাই জানবে। এবার কর্মফল ভোগ করার সময় শুরু হল।” যেহেতু এতদিন নিজেদের প্রেমের কথা লুকিয়ে রেখেছিলেন অভিষেক ও শার্লি, তাই সম্ভবত এই বিষয়েই পোস্টটি করেছেন সুরভী। 


এর আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন সুরভী, যেখানে তিনি জানান যে ২০২৪ সালে নানান মানুষ তাঁকে যন্ত্রণা দিয়েছে। তবে তিনি ভেঙে পড়েননি। গত বছর অভিষেকের সঙ্গে সুরভীর বিয়ের কথাও প্রায় পাকা হয়ে গিয়েছিল।  শোনা যায়, বিয়ের কেনাকাটাও  নাকি সেরে  ফেলেছিলেন সুরভী। এরপরেই বিচ্ছেদ হয় দু’জনের। টলিপাড়ায় ফিসফাস,  সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই শার্লির সঙ্গে অভিষেকের বিয়ে হয়ত মন থেকে মেনে নিতে পারেননি সুরভী। প্রসঙ্গত, অভিনেত্রী দিয়ার সঙ্গে প্রেম চলাকালীন সুরভীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হন অভিষেক!

 


জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে অভিনয় করতে করতেই একে অপরের প্রেমে পড়েন অভিষেক-শার্লি, যদিও আগে কখনওই স্বীকার করেননি তাঁরা। নিজেদের বরাবর ভাল বন্ধু বলেই পরিচয় দিতেন। অবশেষে আইনি বিয়ে সেরে সকলের সামনে এসে নিজেদের প্রেমের কথা স্বীকার করে নিলেন সদ্য বিবাহিত দম্পতি। সিঁদুর দান ও মালাবদল পর্বও হয় এদিন।  অনুষ্ঠানে দেখা গেল ‘ফুলকি’ পরিবারের প্রায় প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীই, হাজির ছিলেন অন্যান্য কলাকুশলীরাও। তবে দেখা মেলেনি ধারাবাহিকের নায়িকা অর্থাৎ দিব্যানি মন্ডলের। তবে কি  অভিষেক এবং দিব্যানির মধ্যে সম্পর্কের খানিকটা অবনতি হয়েছে? স্টুডিওপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে তেমন কথাই। 

 

অন্যদিকে, অভিষেক ও শার্লির প্রেম নিয়ে নানা জলঘোলা হয়েছিল আগেও, সেই কারণেই হয়তো এতটা গোপনীয়তা। দু’জনেই জানালেন, রেজিস্ট্রির সময় আবেগে ভিজে গিয়েছিল চোখ, কাঁপছিল হাত! এখন তাঁরা একে অপরের, আর এই নতুন অধ্যায়ে তাঁরা দারুণ খুশি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া