রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ৩০ এপ্রিল ২০২৫ ১৮ : ৩৫Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: প্রেম পর্বের কিছুদিনের মধ্যেই অনুরাগীদের রীতিমতো চমকে দিয়ে চার হাত এক করলেন অভিনেতা অভিষেক বসু এবং শার্লি মোদক। পরিবারের লোকজন আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক ক্লাবে বসেছিল বিয়ের আসর। মেনুতে ছিল লাচ্ছা পরোটা, পনির, মাছ, পাঁঠার মাংস, চিনা খাবার, বেকড রসগোল্লা, আইসক্রিম।একপ্রকার গোপনেই বিয়ে সারলেন তারা, কাউকে কিছুই টের পেতে দেননি এই তারকা জুটি।
জি বাংলার 'ফুলকি' ধারাবাহিকে অভিনয় করতে করতেই একে অপরের প্রেমে পড়েন অভিষেক-শার্লি, যদিও আগে কখনওই স্বীকার করেননি তাঁরা। নিজেদের বরাবর ভাল বন্ধু বলেই পরিচয় দিতেন। অবশেষে আইনি বিয়ে সেরে সকলের সামনে এসে নিজেদের প্রেমের কথা স্বীকার করে নিলেন সদ্য বিবাহিত দম্পতি। সিঁদুর দান ও মালাবদল পর্বও হয় গতকাল। অনুষ্ঠানে দেখা গেল ‘ফুলকি’ পরিবারের প্রায় প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীই, হাজির ছিলেন অন্যান্য কলাকুশলীরাও। তবে দেখা মেলেনি ধারাবাহিকের নায়িকা অর্থাৎ দিব্যানি মন্ডলের। অভিষেক বসুর বিয়েতে উপস্থিত থাকলেন না দিব্যানি। যদিও সকালেই জানিয়েছিলেন উপহার কেনার পরিকল্পনা চলছে এবং শুটিং শেষে তিনি অবশ্যই বিয়েতে যাবেন, তাহলে কেন এই বিয়েতে আসলেন না দিব্যানি? আপাতত এই প্রশ্ন অনুরাগীদের।
অভিষেক ও শার্লি একে অপরের কাছাকাছি আসার পর কি তবে খানিকটা বদলেছে দিব্যানির সঙ্গে সম্পর্ক? মজার ব্যাপার হল, ‘ফুলকি’ ধারাবাহিক যেখানে শুটিং হয় সেই স্টুডিওর ঠিক উল্টো দিকের একটি ক্লাবেই এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাই শুটিং শেষে প্রায় এই ধারাবাহিকের প্রায় সব কলাকুশলী-ই হাজির ছিলেন। গতকাল সকালে দিব্যানি নিজে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বললেও কেন আসলেন না তিনি? তবে কি অভিষেক এবং দিব্যানির মধ্যে সম্পর্কের খানিকটা অবনতি হয়েছে? স্টুডিওপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে তেমন কথাই। সেই কারণেই নাকি এই অনুষ্ঠান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন দিব্যানি।
তবে অভিষেক ও শার্লির প্রেম নিয়ে নানা জলঘোলা হয়েছিল আগেও, সেই কারণেই হয়তো এতটা গোপনীয়তা। দু’জনেই জানালেন, রেজিস্ট্রির সময় আবেগে ভিজে গিয়েছিল চোখ, কাঁপছিল হাত! এখন তাঁরা একে অপরের, আর এই নতুন অধ্যায়ে তাঁরা দারুণ খুশি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি