রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 King Grows Bigger: Shah Rukh s Next May Star Amitabh in a Pivotal Role Reports

বিনোদন | ‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ এপ্রিল ২০২৫ ০০ : ৩১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩-এ ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর চলতি বছর বড়পর্দা থেকে ফের উধাও শাহরুখ খান। ফলে 'বাদশা'র আগামী ছবি 'দ্য কিং' নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খান। এবার শোনা গেল, ছবিতে একটি ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হবেন অমিতাভ বচ্চন! 

 

 


‘কিং’-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় ‘বাদশা’র সঙ্গে কাজ করলেও তাঁর বিপরীতে খলচরিত্রে এই প্রথম ‘জুনিয়র বি’। খোদ অমিতাভ বচ্চন সমাজমাধ্যমে অভিষেক অভিনীত এই চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন। ‘কিং’-এ শাহরুখ-অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খানও। এই ছবি সমন্ধে শাহরুখ বলেছিলেন, “পুরোপুরি অ্যাকশন ড্রামা!” তাহলে অমিতাভের চরিত্রটি কার দিকে ঝুঁকবে - অভিষেক না কি শাহরুখ? উঠছে প্রশ্ন, বাড়ছে জল্পনা। যদিও শাহরুখ অথবা অমিতাভের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।  

 

 

অন্যদিকে, শাহরুখ ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর 'লিওঁ' ছবি থেকে অনুপ্রাণিত ‘কিং’-এর গল্প। সে ছবিতে একজন পেশাদার খুনির ভূমিকায় দেখা গিয়েছিল জ্যঁ রেনোয়াঁকে, যিনি অবস্থার পরিপ্রেক্ষিতে একজন ১২ বছর বয়সী এক অনাথ বালিকার ত্রাতা হয়ে দাঁড়ান। দুর্ধর্ষ গ্যাংস্টারদের গুলির হাত থেকে সেই বালিকাকে বাঁচাতে বাঁচাতে কীভাবে তাঁর অভিভাবক হয়ে ওঠেন রেনোয়াঁ, তাই নিয়েই এগোয় ছবির গল্প। ‘কিং’-এর গল্পও কমবেশি এক। ওই সূত্র জানিয়েছে, তবে সুহানা যেহেতু আর ১২ বছরের বালিকা নেই, তাই গল্পের কাঠামোয় খানিক পরিবর্তন এনেছেন পরিচালক সুজয় ঘোষ। তবে ছবিতে সুহানার গোটা পরিবারকে 'লিওঁ'র মতোই আর শাহরুখের চরিত্রটি কমবেশি জ্যঁ রেনোয়াঁর মতোই। 

 

‘কিং’-এর মাধ্যমেই বড়পর্দায় পা রাখছেন সুহানা। সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে নায়িকার ভূমিকায় শাহরুখ-কন্যা। ছবিতে রয়েছেন জনপ্রিয় বলি অভিনেতা আরশাদ ওয়ার্সি-ও। প্রযোজনায় রেড চিলিজ। যৌথ প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স এন্টারটেনমেন্ট। সব ঠিক থাকলে ২০২৬-এ মুক্তি পাবে এই ছবি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া