রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Hania Aamir Dropped from Diljit Dosanjh s Sardar Ji 3 After Pahalgam Terror Attack

বিনোদন | পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ এপ্রিল ২০২৫ ০০ : ১৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গত বছরের অক্টোবরে লন্ডনের কনসার্টে দর্শককে দারুণ চমকে দিয়েছিলেন দিলজিৎ দোসাঞ্জ। গানের মাঝেই দর্শকাসনে মঞ্চে ডেকে নিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে!  'লাভার' গানের তালে উচ্ছ্বসিত ভক্তদের সামনে গাইতে গাইতে তাঁকে পাশে টেনে নিয়েছিলেন দিলজিৎ। সেই মঞ্চেই যেন স্বপ্নপূরণ হল হানিয়ার—ফ্যানগার্ল হয়ে স্টেজ শেয়ার করতে পারা, সেটাও আবার দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে। পরে জানিয়েওছিলেন সেকথা।

 

 

এরপর থেকেই জল্পনা শুরু হয়—দু’জন একসঙ্গে কাজ করতে চলেছেন বড়পর্দায়! অনেকেই ধরে নেন, তাঁরা একসঙ্গে আসছেন ‘সর্দারজি ৩’ ছবিতে। কিন্তু এবার সেই গুঞ্জনে জল ঢেলে দিল সাম্প্রতিক একটি বিস্ফোরক আপডেট।

 

সূত্রের খবর, পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি হামলার জেরে ‘সর্দারজি ৩’ ছবি থেকে বাদ পড়তে পারেন হানিয়া! ২২ এপ্রিল, দক্ষিণ কাশ্মীরের পাহেলগাঁও অঞ্চলে এক ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর ফের টানাপড়েন শুরু হয়েছে ভারত–পাকিস্তান সম্পর্কের মাঝে। তারই প্রভাব এসে পড়েছে বিনোদন জগতেও।

 

জানা গিয়েছে, এই জঙ্গি হামলার পর পাকিস্তানি অভিনেতাদের নিয়ে ভারতীয় ছবিতে কাজ করানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে খবর —‘সর্দারজি ৩’ থেকেহানিয়া আমিরকে বাদ দেওয়া হচ্ছে। নির্মাতারা নাকি এখন তাঁর অংশ বাদ দিয়ে অন্য অভিনেত্রী নিয়ে নতুন করে শুট করার কথা ভাবছেন। যদিও ছবিটির ইংল্যান্ডের শুটিং শিডিউল গত মাসেই শেষ হয়েছে।


এই ঘটনার পর আরেকটি বড় ধাক্কা এসেছে ফাওয়াদ খান ভক্তদের জন্য। দীর্ঘ ৯ বছর পর বলিউডে কামব্যাক করার কথা ছিল তাঁর, নতুন ছবি ‘আবির গুলাল’-এর মাধ্যমে। কিন্তু ভারত–পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার জেরে ভারতে আটকে গেল ফাওয়াদ খানের 'আবির গুলাল'। আপাতত ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদের এই ছবি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া