রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ananya Panday Joins Allu Arjun s 600 C Rupees Mega Film with Atlee

বিনোদন | আল্লু অর্জুন-অ্যাটলির ৬০০ কোটির ছবিতে তৃতীয় নায়িকা হিসেবে চূড়ান্ত অনন্যা! বাকি দুই অভিনেত্রী কে জানেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ এপ্রিল ২০২৫ ২২ : ৩৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং জনপ্রিয় পরিচালক অ্যাটলি জুটির আগামী মেগা প্রজেক্টের ঘোষণায় ইতিমধ্যেই নেটপাড়া তোলপাড়। এই ‘এএ২২/এ৬’ নামের প্রজেক্টটি তৈরি হতে চলেছে ৬০০ কোটি টাকারও বেশি বাজেটে। এবং বর্তমানে শুরু হয়ে গিয়েছে ছবির প্রি-প্রোডাকশন পর্ব।

 

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই ছবিতে তিনজন অভিনেত্রী থাকছেন এবং সেই তিন নায়িকার অন্যতম নাম নাকি ইতিমধ্যেই চূড়ান্ত করেছেন নির্মাতারা। সূত্রের খবর, বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে এই তিন নায়িকার একজন।  ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি নাকি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সম্প্রতি, মুক্তিপ্রাপ্ত ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হওয়ার পর, এই প্রজেক্ট নিঃসন্দেহে হতে চলেছে অনন্যার কেরিয়ারের সবচেয়ে বড় সুযোগ। ছবির বাকি দুই নায়িকা হিসেবে ইতিমধ্যেই ম্রুণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুর-এর নাম ঘোষণা হয়েছে।

 

এর আগে শোনা গিয়েছিল, দীপিকা পাড়ুকোনকেও নাকি ছবির নায়িকার ভূমিকায় প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সদ্য জানা গিয়েছে সেই খবর ভিত্তিহীন। যদিও এই তিন অভিনেত্রী কোন ধরনের চরিত্রে অভিনয় করছেন, তা এখনো প্রকাশ করা হয়নি—তবে জানা গিয়েছে, প্রত্যেকটি চরিত্র বিশেষ ও আলাদা। অ্যাটলির ‘জওয়ান’-এও একাধিক অভিনেত্রীকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছিল।

 

সম্প্রতি, আল্লু অর্জুন মুম্বইয়ে উপস্থিত ছিলেন এই ছবির লুক টেস্ট ও কনসেপ্ট আর্ট ফটোশুট-এর জন্য। মুম্বইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিওতে অভিনেতার একাধিক লুকের জন্য শুটিং হয়েছে। কারণ, এই ছবিতে তাঁকে বিভিন্ন লুক ও স্টাইলে দেখা যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া