বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৯ এপ্রিল ২০২৫ ২২ : ২৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: গতবারের চ্যাম্পিয়নরা এবার একেবারে বে–রঙিন। নয় ম্যাচ খেলে জয় মাত্র তিনটিতে। একটি বৃষ্টির জন্য ভেস্তে গেছে। মাত্র সাত পয়েন্ট নিয়ে কেকেআর আছে সাত নম্বরে। প্লে–অফের সম্ভাবনা ক্রমশ কমছে। পেসার হর্ষিত রানা স্বয়ং বলেছেন, এবার দলে সেই চার্মটাই যেন নেই। যা গতবার গৌতম গম্ভীর জমানায় ছিল। এই পরিস্থিতিতে প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
অভিযোগ, একাধিক ক্রিকেটার নাকি কোচের ভূমিকায় খুশি নন।
এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের এক বিদেশি ক্রিকেটারের কর্মকাণ্ডে নাকি খুশি হতে পারেননি পণ্ডিত। কারণ ওই ক্রিকেটার নাকি বিপক্ষ দলের ক্রিকেটারের সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন। যদিও ঘটনা এটাই যে ওই দুই ক্রিকেটারই জাতীয় দলে একসঙ্গে খেলেন। যদিও এই অভিযোগ একেবারেই মানতে চাননি পণ্ডিত।
গৌতম গম্ভীর চলে যাওয়ার পর সাপোর্ট স্টাফে বদল করতে হয়েছে নাইটদের। এমনকী গম্ভীর নিয়ে চলে গিয়েছিলেন অভিষেক নায়ারকেও। কিন্তু নায়ারকে বোর্ড সরিয়ে দিতেই ফের কেকেআর তাঁকে নিয়ে আসে। তিনি ফিরে আসার পর ক্রিকেটারদের সঙ্গে মিলেমিশে কাজটা করার চেষ্টা করছেন।
গতবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর একাধিক ক্রিকেটার প্রকাশ্যে গম্ভীর ও নায়ারের প্রশংসা করেছিলেন। কিন্তু কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের আলাদা করে প্রশংসা করতে কোনও ক্রিকেটারকে দেখা যায়নি।
এখন দল ব্যর্থ হওয়ায় ফের পণ্ডিতকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, পণ্ডিতের কোচিংয়েই ২০২২ সালে প্রথমবার রঞ্জি জিতেছিল মধ্যপ্রদেশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি