রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ এপ্রিল ২০২৫ ২১ : ০৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলি অভিনেতা পরেশ রাওয়াল নিজের দীর্ঘ কেরিয়ারে কাজ করেছেন বলিউডের তিন খানের— শাহরুখ, সলমন এবং আমিরের সঙ্গে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা ভাগ করে নিলেন এই তিন তারকার সঙ্গে কাজ করার তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা। পাশাপাশি এই আলোচনার কেন্দ্রে উঠে এলেন আরেক তারকা— অক্ষয় কুমার, যাঁকে পরেশ একরকম স্পষ্ট ভাষায় ‘সহকর্মী’ বলেই দাগালেন, ‘বন্ধু’ নন।
“শুধু গ্ল্যামার নয়, আমিরের মধ্যে গভীরতা আছে” — অকপট মন্তব্য পরেশের। সাক্ষাৎকারের এক প্রশ্নোত্তর পর্বে যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, তিন খানের মধ্যে কে তাঁর সবচেয়ে পছন্দের, পারেশ সোজাসাপটা বলেন, “ব্যক্তিগতভাবে আমিরকে বেশি পছন্দ করি, যদি এদের অভিনয়ের দিক থেকে বলি। ও কোনও ধরণের স্টাইল অথবা ম্যানারিজমে বিশ্বাস করে না। একদম খাঁটি অভিনেতা।" সলমনের কথা বলতে গিয়ে তিনি বলেন, “ও আবার একেবারে অন্যরকম। সলমন স্বভাবজাত তারকা। ওর নিজস্ব আকর্ষণ আর ক্যারিশ্মা একেবারে আলাদা স্তরের।”
‘বাদশা’ সম্পর্কে পরেশের বক্তব্যও বেশ প্রশংসনীয়— “শাহরুখের মধ্যে প্রচণ্ড জেদ আর একাগ্রতা আছে। স্বদেশ ছবিতে ওর পারফরম্যান্সটা শুধু দেখুন! এককথায় — অসাধারণ। কেউ বলতেই পারবে না ওটা শাহরুখ।” শেষে তিনি যোগ করেন, “অভিনয়ে কেউ ছোটো, বড়ো, ফালতু, মহান—এমন কিছু হয় না। এরা সবাই নিজের জায়গায় আলাদা আর ভাল।”
আলোচনায় উঠেছিল অক্ষয় কুমারের প্রসঙ্গও। ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘ওয়েলকাম’-এর মতো বহু হিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমার। কিন্তু যখন অক্ষয়ের সঙ্গে তোলা একটি ছবি তাঁকে দেখানো হয়, পরেশ বলেন— “ওকে আমি বন্ধু বলব না। ও সহকর্মী।” এরপর নিজের আসল বন্ধুদের নাম করেন পরেশ— “ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকর্মী থাকে, থিয়েটারে বন্ধু হয়, আর স্কুলে হয় একেবারে ঘনিষ্ঠ বন্ধুত্ব। আমার কাছে প্রকৃত বন্ধুরা হলেন—ওম পুরি, নাসিরুদ্দিন শাহ আর জনি লিভার। এঁদের আমি গর্বের সঙ্গে বন্ধু বলতে পারি।”
কাজের দিক থেকে বলতে গেলে, বর্তমানে পরেশ রাওয়াল ব্যস্ত রয়েছেন ‘হেরা ফেরি ৩’ ও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিং নিয়ে। দর্শকের প্রিয় ‘বাবুরাও’ আবার ফিরছেন। এককথায়, বয়স হোক বা অভিজ্ঞতা—পরেশ এখনও প্রমাণ করে চলেছেন, অভিনেতারা শুধু নামেই নয়, কাজে রাজা হন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি