মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Shah Rukh Khan to Join the Marvel Universe Reports

বিনোদন | শাহরুখ এবার মার্ভেলের সুপারহিরো? ‘বাদশা’র হলিউড যাত্রার খবরে সুনামি এল নেটপাড়ায়!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ এপ্রিল ২০২৫ ২০ : ০৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ‘কিং খান’ এবার মার্ভেল দুনিয়ায় পা রাখতে চলেছেন—এমনই গুঞ্জনে সরগরম বিনোদনমহল। জনপ্রিয় এক্স অ্যাকাউন্ট ‘মার্ভেল লিক্স’ দাবি করেছে, শাহরুখ খানের সঙ্গে মার্ভেল স্টুডিওর প্রাথমিক আলোচনা চলছে একটি প্রজেক্ট নিয়ে। যদিও স্পষ্ট করে জানানো হয়েছে, এই প্রজেক্টটি ‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ নয়।

 

এক্স-এর ওই  টুইটে লেখা হয়েছে—“শাহরুখ খান মার্ভেল স্টুডিওর সঙ্গে একটি প্রজেক্টের জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা করছেন (এই প্রজেক্ট অ্যাভেঞ্জার্স: ডুমস ডে নয়)।” স্রেফ এই একটি পোস্টেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে অনুরাগীরা। তবে এখনও পর্যন্ত শাহরুখ অথবা মার্ভেলের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

 

 

যদি এই খবর সত্যি হয়, তাহলে ফারহান আখতার, হরিশ প্যাটেল ও মোহন কাপুরের পর শাহরুখ হবেন সেই অল্প কয়েকজন ভারতীয় অভিনেতার একজন, যাঁরা মার্ভেল সিনেমার অংশ হয়েছেন।

 

তবে ‘মার্ভেল’ দুনিয়াতেও কিন্তু ‘বাদশা’র  জনপ্রিয়তা আকাশছোঁয়া! শুধু দর্শকদের নয়, হলিউড তারকারাও শাহরুখের বড় ভক্ত। কিছুদিন আগে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর প্রধান অভিনেতা অ্যান্টনি ম্যাকি জানিয়েছেন, তাঁর প্রিয় বলিউড তারকা হলেন শাহরুখ খান। এমনকি মজার ছলে বলেন, “শাহরুখকে নিয়ে ভারতের কোনও দ্বীপে উড়ে যেতে চাই আমি!”  উল্লেখযোগ্যভাবে, ওই ছবিতেই দেখানো হয়েছিল ভারত মহাসাগরে একটি ‘এটার্নাল’-এর উত্থান, যা থেকে ভারত থেকে কোনও সুপারহিরো বা ভিলেন উঠে আসার ইঙ্গিত মিলেছিল।

 

 

‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর বেনেডিক্ট কাম্বারব্যাচও একবার শাহরুখের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন—“শাহরুখের মতো তারকারা মার্ভেলের দুনিয়ায় বড় অবদান রাখতে পারেন।” ‘মিস মার্ভেল’ সিরিজেও কমলা খান শাহরুখকে তাঁর প্রিয় অভিনেতা হিসেবে উল্লেখ করেছিলেন। অন্যদিকে, বক্স অফিসে রেকর্ড ভেঙে দেওয়া মার্ভেলের ‘ডেডপুল ২’ ছবিতে ধোন গিয়েছিল শাহরুখের 'স্বদেশ'-এর গান!

 

প্রসঙ্গত, ‘ডাঙ্কি’-র পর এবার শাহরুখ ফিরছেন অ্যাকশনধর্মী ছবি ‘কিং’ নিয়ে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অভিষেক বচ্চন ও সুহানা খান। পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’, ‘ওয়ার’, ‘ফাইটার’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন। শোনা যাচ্ছে, প্রথমে এই প্রজেক্টের পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ, তবে পরে তিনি নিজেই সরে আসেন।

 

তবে সত্যিই কি মার্ভেল-জগতে পা রাখতে চলেছেন কিং খান? উত্তরের জন্য অপেক্ষা করা ছাড়া আপাতত অন্য কোনও উপায় নেই। তবে মার্ভেলের জগতে শাহরুখের বাসিন্দা হওয়ার সম্ভাবনার ইঙ্গিতেই যেভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, বোঝাই যাচ্ছে—শাহরুখকে মার্ভেলে দেখার আগ্রহ কতটা তুঙ্গে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া