রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ajay Devgn s father Veeru Devgn suggested Paresh Rawal for Drinking His Own Urine

বিনোদন | ঢকঢক করে নয়, রসিয়ে রসিয়ে নিজের মূত্র পান করতে পরেশ রাওয়ালকে বলেছিলেন ‘সিংহম’ এর বাবা! কিন্তু কেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ এপ্রিল ২০২৫ ০০ : ০৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘ঘাতক’ ছবির শুটিং-এর সময় হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেতা এবং প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সে সময় প্রথাগত চিকিৎসা নয়, হাঁটু ঠিক করতে কাজে এসেছিল তাঁর নিজেরই মূত্র! বিচিত্র শোনালেও নিজের মূত্র নিয়মিত পান করে সুস্থ হয়েছিলেন তিনি, এমনই দাবি করেছেন খোদ অভিনেতা। তবে চমকের শেষ নয় এখানেই। বর্ষীয়ান এই চরিত্রাভিনেতার দাবি, তাঁকে এই চিকিৎসা পদ্ধতির হদিস দিয়েছিলেন অজয় দেবগণের বাবা তথা  অধুনা প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ! 

 

এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, রাজকুমার সন্তোষীর ঘাতক  ছবির শুটিং চলাকালীন একটি দৃশ্যে আউটডোর লোকেশনে অভিনয় করাকালীন পা ফসকে হাঁটুতে মারাত্মক চোট পান। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ রেখে সেট থেকেই তাঁর দুই বন্ধু যাঁরা ওই ছবির অভিনেতাও ছিলেন — তিঁনি আনন্দ এবং ড্যানি ড্যানজংপা — তাঁকে নিয়ে ছুটে যান মুম্বইয়ের নানাবতী হাসপাতালে।

 

চিকিৎসাধীন অবস্থায় পরেশ যারপরনাই চিন্তায় পড়ে যান — তাঁর যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে সংসার চালাবেন কিভাবে? তার উপর তাঁর স্ত্রী তখন দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। ঠিক সেই সময় হাসপাতালে হাজির হন বীরু দেবগণ। এবং একথা সেকথার পর পোরেশকে এক অদ্ভুত পরামর্শ দিলেন – “ভোরে ঘুম থেকে উঠে নিজের প্রথম মূত্র পান করো। আমার সব ফাইটাররা এটাই করে ছোট পেলে...করে দ্যাখো, ব্যথা থাকবে না আর!”

 

এরকম নিদান শুনে প্রথমে একটু চমকে গেলেও, খানিক দোনোমোনো করে পরেশ ঠিক করেন, যদি এই নিদান মেনে তিনি চলেন তাহলে পুরোদমে চলবেন। নিজেকে বলেছিলেন, “যদি নিজের মূত্র পান করতেই হয়, তাহলে বিয়ারের মতো করে চুমুক দিয়েই খাবো! চটজলদি গিলে নয়।”

 

তারপর ১৫ দিন ধরে নিয়ম মেনে এই ব্যাপারটি তিনি করলে। এবং এরপর, যখন তাঁর নতুন এক্স-রে করা হয়, চিকিৎসকরাই অবাক হয়ে গিয়েছিলেন। এত দ্রুত অভিনেতার হাঁটুর জখমের আরোগ্য দেখে তাঁরা হতবাক। যেখানে সাধারণত অন্তত দু' থেকে আড়াই মাস লাগার কথা, সেখানে পরেশ রাওয়াল  মাত্র দেড় মাসেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। আজও এই অভিজ্ঞতার কথা মনে করে পরেশ হাসতে হাসতে বলেন, “একেবারে ম্যাজিকের মতো ছিল ব্যাপারটা!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া