রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৮ এপ্রিল ২০২৫ ২৩ : ২৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: বয়স ৮৯, কিছুদিন আগেই চোখে ছানি অপারেশন হয়েছে। বার্ধক্য জনিত অসুখে জর্জরিত ধর্মেন্দ্র। তবুও যেন তারুণ্য ছাড়েনি বর্ষীয়ান অভিনেতাকে। কিছুদিন আগে বড়ছেলে সানি দেওলের নতুন ছবি 'জাট'-এর প্রিমিয়ারে এসে নেচে সকলকে তাক লাগিয়ে দেন তিনি।
৯ এপ্রিল ছিল ‘জাট'-এর স্পেশাল স্ক্রিনিং। এই অনুষ্ঠানের রেড কার্পেটে সকলের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা ধর্মেন্দ্র। ছেলের ছবির এই অনুষ্ঠানে এসে হঠাৎই ঢোলের তালে নাচ করতে শুরু করেন তিনি। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অবাক হন নেটিজেনরা।
সম্প্রতি, সমাজমাধ্যমে ধর্মেন্দ্রর একটি ভিডিও ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সেই ভিডিওয় তাঁকে দেখা গিয়েছে একেবারে ভিন্ন অবতারে। পরনে টি শার্ট, মাথায় টুপি। এমন বেশেই সুইমিং পুলে নেমে পড়েছেন তিনি। জলে নেমে সাঁতার কাটার ভিডিও নিজেই ভাগ করেছেন ধর্মেন্দ্র।
দেখা গিয়েছে যে, ধর্মেন্দ্রের উদ্দেশ্য সাঁতার কাটা নয়। বরং সুইমিং পুলে নেমে শরীরচর্চা করছেন তিনি। ধর্মেন্দ্রের সঙ্গে সুইমিং পুলে রয়েছেন এক তরুণ। পিছন থেকে ধর্মেন্দ্রকে জড়িয়ে ধরে পায়ের ব্যায়াম করার নির্দেশ দিচ্ছেন তিনি। তিনি ধর্মেন্দ্রের শরীরচর্চার প্রশিক্ষক। তাঁর নির্দেশ মেনেই জলে নেমে বিভিন্ন ধরনের ব্যায়াম করছেন ধর্মেন্দ্র। বর্ষীয়ান অভিনেতাকে এই অবতারে দেখে ইতিবাচক মন্তব্যে সমাজমাধ্যমের পাতা ভরিয়েছেন নেটিজেনরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি