রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ এপ্রিল ২০২৫ ২৩ : ১৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: প্রযোজক হিসাবে বরাবরই নিজের ছবিতে নতুন মুখদের সুযোগ দিয়ে এসেছেন জন আব্রাহাম। অভিনেতা হিসাবেও নতুন মুখের বিপরীতে পর্দায় দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে নতুন মুখদের নিয়ে কাজ করার কথার অভিজ্ঞতা এবং ভাবনা তিনি ভাগ করে নিলেন জন। তবে তাঁর কথার মধ্যে ধরা পড়েছে নতুনদের নিয়ে খোঁচা, খানিক ব্যঙ্গ-ও। প্রযোজক হিসাবে আয়ুষ্মান খুরানা এবং ইয়ামি গৌতমের সঙ্গে ভিকি ডোনার -এ যেমন ক্যা করেছেন জন তেমন অভিনেতা হিসাবে শর্বরী (বেদা) এবং সাদিয়া খতীব-এর সঙ্গেও (দ্য ডিপ্লোম্যাট) ছবিতে কাজ করেছেন তিনি।
জনের কথায়, “নতুনরা সাধারণত ঢাকঢোল না পিটিয়েই হাজির যা সেটে, মানে তাদের নিয়ে কাজ করা অনেক সহজ। সেক্ষেত্রে সে বলিপাড়ার অন্দরের পরিবারের বাসিন্দা নাকি বাইরে থেকে এসেছে, সে বিষয়ে আমি মাথায় ঘামাই না। যাদের চরিত্রের সঙ্গে মানানসই হবে তাদেরকেই সেই ছবির জন্য আমার ঠিকঠাক লাগে। ব্যস! আর হ্যাঁ, আমি এটাও মনে করি, আমার প্রযোজিত ছবির পরিচালকের কথাই চূড়ান্ত, আমি কখনওই তর্ক করি না।”
কিন্তু আজকাল নতুন অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করার বিষয়ে বেশ কিছু আধুনিক সমস্যার মুখোমুখি হচ্ছেন— বেশ কিছু নতুন মুখদের বিশাল ঢক্কানিনাদ! এবং এ বিষয়ে তিনি একটু মজা করতে গিয়ে জন বলেন, “কী বলব, কেউ যদি নিজের সঙ্গে ১৪ জনকে নিয়ে আসেন—একজন পাবলিসিস্ট, একজন এজেন্ট, একজন মিডিয়া ম্যানেজার, আর নিজের চিত্রনাট্যকারও আনেন, তখন মনে হয় যেন একেবারে ফুটবল টিম নিয়ে আসছে! আমার তো এমনিতেই একটা পেশাদার ফুটবল টিম আছে! জানি, সেটার পিছনে কত খরচ! কিন্তু আরেকটা ফুটবল টিম আমি চাইনা।”
এছাড়াও, সাদামাটা এবং শৃঙ্খলাবদ্ধ কাজের পরিবেশকে অত্যন্ত গুরুত্ব দেন জন। “আমি সিধা মানুষ, সেরকম পরিবেশেই কাজ করি, শুটিং সারি। আমার সহকর্মীরা যেন সেটা মেনে চলে, এটুকুই আশা থাকে আমার। যখন আমি প্রযোজক, তখন এটাই থাকে আমার একমাত্র অনুরোধ। আর যদি আমি অন্য কারও প্রজেক্টে অভিনয় করি, তখন সেই জায়গা কেমন হবে সেটা সেই প্রযোজকের সিদ্ধান্ত,” বলেন তিনি।
জনের আরও সংযোজন - সাফল্য পাওয়ার পরমুহূর্তেই যখন নতুনরা নিজেদের পরিবর্তন করতে শুরু করে, তখন আর তাদের নিয়ে আগ্রহ তেমন থাকে না। একটি বা দুটি ফিল্মের পর, যখন জনপ্রিয়তা আসে, তখন অনেকেই নিজেকে বিরাট কিছু ভাবে, মনে করে। ব্যস, আমারও তাদের প্রতি আগ্রহ ফুরিয়ে যায়। তখন ফের আমি নতুন মুখ খুঁজতে শুরু করি,” তিনি হাসতে হাসতে বললেন, যা তাঁর নয়া প্রতিভার প্রতি ভালবাসা এবং নতুনদের প্রতি বিশ্বস্ততা স্পষ্ট করে বুঝিয়ে দেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি