শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬ : ২৪
রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান। জন্মমুহূর্ত থেকে খবরে। এতটাই জনপ্রিয় যে প্রথম প্রথম করিনা কাপুরের কোলে তাকে বসিয়ে দিতেন ভিডিও এডিটরেরা। নভেম্বরে ইউভানের বোন এসেছে। তাতেও তার জনপ্রিয়তায় চিড় ধরেনি। ইউভান বড়দিনে কী করছে? ‘রাজশ্রী’র ইনস্টাগ্রাম স্টোরি অনুযায়ী ‘রাজপুত্র’ এবছর সম্ভবত কলকাতায় নেই। বেড়াতে গিয়েছে সাগরপাড়ে। সমুদ্রসৈকতে জুতো হাতে হেঁটে বেড়াচ্ছে! হাওয়ায় থোকা থোকা চুল এলোমেলো। কখনও বালির উপরে উপুড় হয়ে শুয়ে পড়েছে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাজ, শুভশ্রী।
এবছর প্রথম বড়দিন তার। মা-বাবার দৌলতে জন্মের পরেই সেও খবরে। কিন্তু এখনও তার মুখ কেউ দেখেনি। তা বলে গৌরব-ঋদ্ধিমার সদ্যজাত ছেলে ধীর চক্রবর্তী বড়দিন পালন করবে না? মা-বাবা তাঁদের একরত্তিকে সাদা পোশাকে সুন্দর করে সাজিয়েছেন। নিজেরে লাল কাপড়ে যেন সান্তাক্লজ। তাঁদের কোলে ধীর ‘দেবদূত’। ক্যামেরার দিকে পিঠ করে বাবার কোলে আদর খেতে ব্যস্ত। পাশে সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি। ছবি ভাগ করে নিয়ে তারকা দম্পতির বার্তা, ‘আমাদের তিন জনের প্রথম বড়দিন। মন থেকে সবাই ভীষণ খুশি। তারই ছায়া আমাদের হাসিতে। আপনাদের জন্য আমাদের তরফ থেকে অনেক ভালবাসা, শুভেচ্ছা।’ ছোট্ট ধীরকে আদর জানিয়েছেন রূপাঞ্জনা মিত্র, অনিন্দিতা বসু।
বিপাশা বসু-করণ সিং গ্রোভারের একমাত্র মেয়ে দেবী। এক বছর বয়স তার। তাই তার কাছে ক্রিসমাস উদযাপনের। এবং সেই আনন্দ মা-বাবার সঙ্গে চুটিয়ে উপভোগ করছে সে। বিপাশা খুব সুন্দর করে বাড়িতেই খ্রিসমাস গাছ সাজিয়েছেন। গাছের গায়ে রঙিন বল, তারা, জরির ফুল— আরও অনেক কিছু। মেয়েকেও সেভাবে সাজিয়েছেন। লালরঙা চেকস জামা। মাথায় মানানসই হেয়ারব্যান্ড, ম্যাচিং জুতো। হাত বাড়িয়ে সে গাছের গায়ে সাজানো সমস্ত উপকরণ ধরতেই ব্যস্ত। সেই ভিডিও ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। দেবীকে সান্তাক্লজ সম্ভবত কালো রঙের সুন্দর স্লিং ব্যাগ উপহার দিয়েছেন!
একবার দেখুন রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টির মেয়েকে! সাদা টপ আর জিন্স— এই তার। লম্বা চুল বাঁধা সাদা বো দিয়ে। শিল্পাও মেয়ের জন্য বাড়ি সাজিয়েছেন। সেখানে সবুজ ক্রিসমাস গাছও রয়েছে। তার নীচে সাজানো ছোট-বড় রকমারি বাক্স। দেখে মহাখুশি সে। সঙ্গী তার মতোই ছোট্ট পোষ্য। আধো আধো উচ্চারণে সান্তাক্লজকে উদ্দেশ্য করে কবিতাও শুনিয়েছে!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি