রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Paresh Rawal Clarifies That Akshay Kumar Is A Colleague Not A Close Friend

বিনোদন | অক্ষয় কুমার শুধু সহকর্মী, বন্ধু নন! ‘খিলাড়ি’ সমন্ধে হঠাৎ এ কথা কেন বললেন পরেশ রাওয়াল?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ এপ্রিল ২০২৫ ২০ : ০১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমারের সম্পর্ক নিয়ে প্রায়ই আলোচনা চলে অনুরাগীদের মধ্যে। একাধিক জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা—‘হেরা ফেরি’, ‘ওয়েলকাম’, ‘ওএমজি’, ‘ও মাই গড’ সহ এই তালিকাটা বেশ লম্বা। তবে এবার, পরেশ রাওয়াল নিজেই খুল্লম খুল্লা জানালেন অক্ষয়ের সঙ্গে তাঁর সম্পর্কের আসল রসায়ন। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তাঁকে যখন অক্ষয় কুমারের ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, পরেশ স্পষ্ট করে জানান, অক্ষয় কুমার শুধুমাত্র তাঁর একজন সহকর্মী, বন্ধু নয়!

 

 

পরেশের কথায় -“ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা সবাই সহকর্মী। থিয়েটারে বন্ধুত্ব গড়ে ওঠে, স্কুলে গলায় গলায় বন্ধুত্ব তৈরি হয়, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আমরা সহকর্মী।”  অর্থাৎ, ছবির শুটিংয়ের মধ্যে কাজই সবকিছু কিন্তু তার বাইরের সম্পর্ক কিছুটা আলাদা। পরেশ জানান, এমন বন্ধুত্ব গড়েছেন তিনি যেখানে একে অপরকে সম্মান করা হয় - “ যাঁদের আমি বন্ধু বলার সাহস পেতে পারি, তাঁরা হলেন—ওম পুরী স্যার, নাসিরুদ্দিন শাহ, জনি লিভার। তাঁদের আমি সম্মান দিয়ে  বন্ধু বলি।” এই মন্তব্যের মাধ্যমে পরেশ রাওয়াল আরও একবার প্রমাণ করেছেন, তিনি ব্যক্তি সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধাশীল।

 

তবে পরেশ রাওয়াল কিন্তু তাঁর সহকর্মী অক্ষয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।  ‘খিলাড়ি’-কে সমর্থন জানিয়ে বলেছেন— “অক্ষয় যে এত ছবি করেন, তাতে কোনও ভুল নেই। কোনও সমস্যা নেই যদি সে ১০টা ছবিও করে। ছবি নির্মাতারা তো তাঁকে সইসাবুদ করাতেই চায়, তা তিনি ছবি না করলে  কাজ হবে কী?”এছাড়া, পরেশ আরও বলেন, “অক্ষয় তো কোনও অপরাধ করছেন না। তিনি শুধু কাজ করছেন। এর মধ্যে আমি অন্তত কোনও দোষ দেখছি না। আর তাঁর কাজ হাজার হাজার মানুষের রোজগারের পথ খুলে দিচ্ছে।”

 


এদিকে, পরেশ এবং অক্ষয় আবারও একসঙ্গে পর্দায় আসতে চলেছেন। ‘হেরা ফেরি ৩’, ‘ভূত বাংলা’ ও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মতো একাধিক ছবির মাধ্যমে তাঁদের যুগলবন্দি আগামী দিনে দর্শকদের সামনে আসবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া