রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | 'মায়া সত্য ভ্রম'-এর গানে চাঁদের হাট, শমীক রায়চৌধুরীর ছবিতে কণ্ঠ দিলেন কারা? 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ এপ্রিল ২০২৫ ১৯ : ২৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: প্রথম ছবি ‘বেলাইন’-এর পর ‘মায়া সত্য ভ্রম’ নিয়ে ফিরছেন শমীক রায়চৌধুরী। ফের থ্রিলারের মোড়কে গল্প বুনেছেন পরিচালক। এই ছবির পরিচালনার পাশাপাশি ছবির গল্প লিখেছেন স্বয়ং শমীক রায়চৌধুরী। 

 

 

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সোহম মজুমদার, আলেকজান্দ্রা টেলর এবং পিন্টু চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এর পাশাপাশি এই ছবিতে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, সন্দীপ ভট্টাচার্য, সৌম্য মজুমদার, শুভ্রজিৎ দত্ত, দেবেশ রায়চৌধুরী, মনোজ মিশিগান, রানা বসু ঠাকুর, পারমিতা মুখোপাধ্যায়কে। এই ছবির ডিরেক্টর অফ ফটোগ্রাফি হলেন প্রসেনজিৎ কোলে। আর্ট ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন তপন শেঠ। সঙ্গীত পরিচালনা করেছেন তমাল কান্তি হালদার। গীতিকার তমাল এবং প্রলয় সরকার।

 


ছবিতে থাকবে মোট পাঁচটি গান। রবিবার হল গানের রেকর্ডিং। তিমির বিশ্বাস ও শ্রেষ্ঠা দাসের কণ্ঠে থাকছে একটি গান। বাকি চারটি গানে কণ্ঠ দেবেন তমাল কান্তি হালদার, শিলাজিৎ মজুমদার, রূপম ইসলাম ও লগ্নজিতা চক্রবর্তী। 

পরিচালকের কথায়, "একসঙ্গে পরিচালনা ও প্রযোজনা সামলানো বেশ কঠিন। কারণ, মাথায় অনেক হিসাব চলতে থাকে। প্রায় ৫৪ জন তারকা নিয়ে কাজ করেছি, তাই চাপ ছিল। আমার ছবি বরাবরই অনুভূতির গল্প বলে। এবারও তার অন্যথা হয়নি।"

তিনি আরও বলেন, "পরিচালনায় যাত্রাটা খুব সহজ ছিল না। ভিএফএক্সের কাজ দিয়ে প্রথম শুরু করি। তারপর কলকাতায় এসে শুরু হয় লড়াই। বিনোদন জগতে টিকে থাকার, নিজেকে প্রমাণ করার লড়াই বলাই যায়। দ্বিতীয় ছবিতেই পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্ব সামলানোটা তাই আমার কাছে বড় ব্যাপার।"

জানা গিয়েছে, কলকাতা ও ওড়িশা মিলিয়ে হয়েছে শুটিং। বেশকিছু ফেস্টিভ্যাল ঘুরে আগামী বছর অর্থাৎ ২০২৬-এর শুরুতে মুক্তি পাবে 'মায়া সত্য ভ্রম'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া