রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Nandita-Shiboprosad Create History Again By Amar Boss Set for Rajya Sabha Premiere

বিনোদন | রাজ্যসভায় বিশেষ প্রদর্শনী ‘আমার বস’-এর, টলিপাড়ার ইতিহাসে নন্দিতা-শিবপ্রসাদের নয়া মাইলফলক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ এপ্রিল ২০২৫ ১৮ : ৫০Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ফের নতুন পালক জুড়ল নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির মুকুটে। রাখি গুলজারকে নিয়ে তাঁদের পরিচালিত আমার বস রাজ্যসভায় দেখানো হবে।  এই ছবির বিশেষ প্রদর্শন হবে রাজ্যসভায়। ৩ মে বেলা ১১টার সময় সংসদের গ্রন্থাগার ভবনের বালযোগী প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবি। টলিউডে এই ঘটনা দ্বিতীয়। একই ভাবে রাজ্যসভাতেও। স্বভাবতই এই ঘটনায় আপ্লুত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 

 


তবে রাজ্যসভায় এই প্রথমবার তাঁদের ছবি প্রদর্শিত হচ্ছে না। এর আগে গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২৩ মার্চ প্রদর্শিত হয়েছিল তাঁদের পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। জিএমসি বালাযোগী অডিটোরিয়ামে, সংসদ লাইব্রেরি ভবনেই দেখানো হয়েছিল এই ছবি। সেই প্রথম কোনও বাঙালি পরিচালকের ছবি দেখানো হয়েছিল রাজ্যসভায়। হাজির ছিলেন পরেশ রাওয়াল-নন্দিতা রায়। সেবারে বাংলা সংস্কৃতি প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পরেশ।

 


আগামী ৯ মে মুক্তি পাচ্ছে রাখি গুলজার অভিনীত ‘আমার বস’। রাখি গুলজার এই ছবির মাধ্যমে দু'দশক পরে বাংলা ছবিতে ফিরছেন রাখি। আরও ভাল করে বললে, দীর্ঘ ২২ বছর পর বাংলা ছবিতে ফিরলেন। ছবিতে রাখি ছাড়াও অন্যান্য মুখ্যচরিত্রে অভিনয় করবেন শিবপ্রসাদ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। ‘আমার বস’-এ বাংলা ভাষার গুরুত্ব থাকবে। গল্প আবর্তিত হবে এক প্রকাশনা সংস্থাকে কেন্দ্র করে। ২০২৪-এর জানুয়ারি  কলকাতায় এসেছিলেন রাখি। টানা শুট করে গিয়েছিলেন এ শহরে।ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাস। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে আসছে এই ছবি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া