রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

First Look: Murder Brews in the World of Madam Sengupta Abol Tabol Hatya Rahasya

বিনোদন | ‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ এপ্রিল ২০২৫ ০০ : ৫১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল ‘ম্যাডাম সেনগুপ্ত-আবোল তাবোল হত্যা রহস্য’ ছবির ঝাঁ চকচকে নতুন পোস্টার। মুখ্যচরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। রয়েছেন কৌশিক সেন এবং রাহুল বোস। হত্যারহস্যের প্রেক্ষাপটে এই ছবি। যেহেতু বাংলা ছবি, শিল্প-সংস্কৃতির ছোঁয়া। এককথায় বাঙালীয়ানাতেও ভরপুর এই ছবি। পোস্টারেও সেই ঝলক স্পষ্ট। সায়ন্তন ঘোষালের এই ছবিতে কার্টুনিস্টের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশাপাশি, খুনের রহস্যের কিনারা করবেন তিনি। গত বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল নাগাদ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে শুটিং শুরু হয়েছিল এই ছবির। 

 


ছবির পোস্টার বেশ অন্যরকম। কাঁধ ছাপানো খোলা চুল, গাঢ় রঙের শাড়ির সঙ্গে ক্যাট আই ফ্রেমড চশমায় নয়া অবতারে ধরা দিয়েছেন ঋতুপর্ণা। অন্যদিকে, ব্যাকব্রাশ চুল, ক্লিন শেভন লুকে রাফ অ্যান্ড টাফ অবতারে অভিনেত্রীর পাশেই দেখা যাচ্ছে রাহুল-কে। ছবির নামের সঙ্গে সাযুজ্য রেখে পোস্টারে ফুটে উঠেছে সুকুমার রায় সৃষ্ট  আবোল তাবোল কবিতা সংকলনের বিভিন্ন জনপ্রিয় সব কবিতার বিখ্যাত চরিত্ররা - বাবুরাম সাপুড়ে, প্যাঁচা আর প্যাঁচানি, হুঁকোমুখো হ্যাংলা-রা। চোখ এড়িয়ে যায় না, সেইসব ইলাস্ট্রেশনের উপর গড়িয়ে পড়া রক্তের ধারা কিংবা পোস্টারের এখানে ওখানে জমাট হয়ে বেঁধে থাকা চাপ চাপ রক্তের ছাপ। অর্থাৎ এ ছবির নামে আবোল তাবোল থাকলেও তার মধ্যে যে লুকিয়ে রয়েছে খুন, রক্তপাত, এর মাধ্যমেই দেওয়া হল সেই ইঙ্গিত। 

 


বিবাহবিচ্ছিন্না ‘ম্যাডাম সেনগুপ্ত’-এর স্বামী নিখোঁজ হয়ে যান। সেই রহস্যের তদন্তে নেমে পড়তে দেখা যাবে ঋতুপর্ণা-কে। তাঁকে সঙ্গ দেবেন রাহুল বোস। ছবিতে ঋতু আর রাহুল ঘনিষ্ঠ বন্ধু। রহস্য উদ্‌ঘাটনের পথে একসঙ্গে হাঁটবেন তাঁরা। আগামী ৪ জুলাই বড়পর্দায় ‘ম্যাডাম সেনগুপ্ত-আবোল তাবোল হত্যা রহস্য’ ফাঁস করতে বড়পর্দায় হাজির হবেন তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া