রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Big Clash for Sidharth Malhotra s Next: Ananya Panday vs Sreeleela

বিনোদন | বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ এপ্রিল ২০২৫ ০০ : ০১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আদবানির জীবনে আসতে চলেছে নতুন অতিথি। বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, আর এই বিশেষ সময়টা স্ত্রী কিয়ারার সঙ্গে উপভোগ করছেন মন খুলে। তবে ব্যক্তিগত খুশির মাঝেও কাজের দিক থেকে সমান ব্যস্ত রয়েছেন এই তারকা।

 

এই মুহূর্তে সিদ্ধার্থ ব্যস্ত রয়েছেন ‘পরম সুন্দরী’-র শ্যুটিংয়ে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন জাহ্নবী কাপুর। এরই মাঝে শোনা যাচ্ছে, সিদ্ধার্থ এবার মহাবীর জৈনের প্রযোজনায় একটি নতুন কমেডি ছবিতেও হাত মিলিয়েছেন। সূত্রের খবর, এই ছবির নায়িকা হিসাবে অনন্যা পাণ্ডে অথবা দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা-র নাম বিবেচনায় রয়েছে।

 


সূত্রের খবর, ছবির মুখ্য অভিনেতা ও পরিচালক ঠিক হয়ে গিয়েছে। এখন নায়িকা চূড়ান্ত করার জন্য নির্মাতারা অনন্যা পাণ্ডে ও শ্রীলীলা— দুজনের সঙ্গেই চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছেন। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। এও শোনা গিয়েছে, ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বর ২০২৫ থেকে। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন রাজ শান্ডিল্য। একটি সূত্র জানিয়েছে, এই বিগ বাজেট কমেডি সম্পূর্ণ বিনোদন নির্ভর হবে। চরিত্রগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে ভবিষ্যতে একটা ইউনিক ফ্র্যাঞ্চাইজির সম্ভাবনাও রয়েছে।”

 


শুধু এই কমেডি নয়, সিদ্ধার্থের হাতে রয়েছে আরেকটি বড় প্রকল্প — ফোক থ্রিলার ‘ভ্যান – ফোর্স অব দ্য ফরেস্ট’। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন অভিনেতা। পোস্টারে দেখা যাচ্ছে, একটি ধুতি পরা ব্যক্তি জঙ্গলের মাঝে দৌড়চ্ছেন, হাতে রয়েছে আগুন জ্বালানো একটি স্ট্যান্ড। সিদ্ধার্থ লিখেছেন, “এই ফোক থ্রিলারের অংশ হতে পেরে উত্তেজিত। এই দলের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। চলো দেখা হবে বড়পর্দায়, ২০২৫ সালে!”

 

‘ভ্যান’-এ সিদ্ধার্থের বিপরীতে থাকবেন সারা আলি খান। ২০২৫ সালেই শুরু হবে ছবির শ্যুটিং। সিদ্ধার্থ-সারার জুটিকে প্রথমবার একসঙ্গে বড়পর্দায় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।এই ছবির সহ-পরিচালনায় থাকবেন দীপক কুমার মিশ্র (পঞ্চায়েত খ্যাত) ও টিভিএফ-এর প্রতিষ্ঠাতা অরুণাভ কুমার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া