রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ এপ্রিল ২০২৫ ২২ : ৫১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০১৮ সালে বলি-পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ ওঠে। মি টু আন্দোলনের অংশ হিসেবে যাঁরা সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠিয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী রেচেল হোয়াইট, শার্লিন চোপড়া, সহকারী পরিচালক সালোনী চোপড়া এবং সাংবাদিক করিশ্মা উপাধ্যায়। এবার সেই তালিকায় যোগ হল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সাজিদ খানের সঙ্গে তাঁর সেই অস্বস্তিকর সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন নবীনা। অভিনেত্রীর দাবি, সাজিদ খান তাকে একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করতে ডাকেন, কিন্তু পরিচালকের অফিসে গেলে তাঁর যা অভিজ্ঞতা হয়েছিল, তা ছিল একেবারে ‘অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য’!
নবীনার কথায়, “এমন এক ভয়ংকর মানুষ আছেন, যার নাম সাজিদ খান, যাকে আমি কখনওই আমার জীবনে আর সাক্ষাৎ করতে চাই না। একবার তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। জানিয়েছিলেন একটি প্রজেক্টের ব্যাপারে কথা আছে। খুব-ই উত্তেজিত হয়েছিলাম সেই ডাক পেয়ে। কিন্তু যখন আমি তাঁর অফিসে গিয়ে পৌঁছালাম, তিনি আমাকে আচমকা, সরাসরি বললেন, 'জামাকাপড় খুলে স্রেফ অন্তর্বাস পরে আমার সামনে বসো। আমি দেখতে চাই কীভাবে তুমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী।’ এটা কিন্তু ২০০৪ ,২০০৬ সালের কথা ।”
অভিনেত্রী বলে ছিলেন। “শুনে চমকে উঠেছিলাম। বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। দেখেশুনে এরপর সাজিদ বললেন, ‘কেন? তুমি কি স্টেজে বিকিনি পর না? তাহলে সমস্যা কী? আমার বক্ষ ও নিতম্ব নিয়েও কথা বললেন।’ কোনওরকমে পাল্টা আমি বলেছিলাম, ‘যদি আপনি বিকিনিতে আমাকে দেখতে চান, তবে আমাকে বাড়ি গিয়ে নিয়ে আসতে হবে। আমি এখনই কাপড় খুলতে পারব না। অস্বস্তি হচ্ছে’ এসব বলেটলে কোনওরকমে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারলাম। এরপর সেদিন সাজিদ আমাকে অন্তত ৫০ বার ফোন করে এই প্রশ্ন করেছিল, আমি কোথায়, কেন আসছি না....ইত্যাদি ইত্যাদি।”
উল্লেখ্য, ‘মিলে জব হম তুম’, ‘জিনি ঔর জুজু’, ‘সপনা বাবুল কা...বিদাই’ এবং ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় সব হিন্দি ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ ছিলেন নবীনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি