সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ এপ্রিল ২০২৫ ২১ : ১৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বরাবরই স্পষ্টভাষী অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। কখনই নিজের মত নিজস্ব ছন্দে প্রকাশ করতে পিছপা হননি। শোনা যায়, তিনি নাকি কোনও ধরনের অশালীন আচরণ সহ্য করতেন না। পুরনো দিনগুলোতে এমন গল্প শোনা যেত, যে তিনি যদি কোনও পুরুষ সহ-অভিনেতার থেকে অশালীন আচরণ পেতেন, তাহলে তাঁকে ‘উচিত কথা’ বলে কিংবা থাপ্পড় মেরে দিয়ে সেই ব্যবহারের পাল্টা প্রতিক্রিয়া জানাতেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে, মৌসুমী সেইসব দিন এবং কীভাবে তার মুখ খোলার কারণে তাকে কিছু গুরুত্বপূর্ণ চরিত্র থেকে বঞ্চিত হতে হয়েছিল, সে বিষয়ে কথা বলেছেন।
সেই সাক্ষাৎকারে, মৌসুমীকে তাঁর কেরিয়ারের পুরনো দিনের কথা যখন জিজ্ঞেস করা হয়, যখন তিনি ‘অভিনেতাদের থাপ্পড় মেরেছিলেন যারা খারাপ আচরণ করেছিল’। উত্তরে মৌসুমী বলেন, “সেসব তাঁদের প্রাপ্য ছিল, তাঁরা ছিলেন লিঙ্গবিদ্বেষী। কিন্তু আমি তাদের পুরোপুরি দায়ী করি না। এটা দুটি দিক থেকে দেখা উচিত। সেই সময়ে বলিউডের নায়কেরা নায়িকাদের সাথে ফ্লার্ট করতেন এবং সঙ্গে এও চাইতেন নায়িকারাও যেন তাঁদের সঙ্গে পাল্টা ফ্লার্ট করেন, তাঁদের মনমতো প্রতিক্রিয়া দেয়। নায়িকাদের সঙ্গে এই আচরণ-ই তাঁরা জানতেন, আর কোনও উপায় তাঁদের জানা ছিল না। আসলে, আসলে... পুরুষদের তাদের মায়েরা, স্ত্রীরা, বোনেরা তাদের অত্যধিক আদরে বড় করে তোলে।”
এই সাক্ষাৎকারে, মৌসুমী আরও জানান, তিনি কখনওই তাঁর মর্যাদার সঙ্গে আপোস করেননি এবং সেই কারণেই তাঁকে অনেক ছবির কাজ হারাতে হয়েছে। গুলজার-এর ‘কোশিশ’-এ জয়া বচ্চনকে নেওয়া হয়েছিল তাঁর বদলে। সে ব্যাপারে প্রশ্ন করা হলে, মৌসুমী বলেন, “এর কারণ আমি কখনওই নিজের মর্যাদার সাথে আপোস করিনি, কোনও মূল্যেই করিনি। যাই হোক, এটা এখন অতীত। গুলজার এবং আমি বহু বছর পর ‘আঙ্গুর’-এ কাজ করেছি একসঙ্গে । হরি ভাই (সঞ্জীব কুমার) ছিলেন আমার নায়ক ‘কোশিশ’ ছবিতে এবং 'আঙ্গুর'-এও। আমি অনেক চরিত্র হারিয়েছি কারণ আমি কারওর অহংকারকে প্রশ্রয় করিনি।”
উল্লেখ্য, ১৯৬৭ সালে ‘বালিকা বধূ’ ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন মৌসুমী। পাঁচ বছর পর, তিনি বলিউডে পা রাখেন ‘অনুরাগ’ ছবির মাধ্যমে। সাতের দশকে অমিতাভ বচ্চন, বিনোদ খন্না, রাজেশ খান্নার মতো শীর্ষ তারকাদের সাথে কাজ করেছিলেন মৌসুমী তবে তাঁর সবচেয়ে সফল হিন্দি ছিল বিনোদ মেহরার বিপরীতে। ১৯৮৫ সালের পর তিনি সহায়ক চরিত্রে অভিনয় শুরু করেন। মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি 'আড়ি'তে দেখা গিয়েছে তাঁকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি