রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar s Calls Out Pahalgam Attack Terrorists In His Fiery Speech Post Kesari 2 Screening

বিনোদন | পহেলগাঁও কাণ্ডে জড়িত পাকিস্তানি জঙ্গিদের কোন গালাগাল দিতে অনুরোধ করলেন অক্ষয়?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ এপ্রিল ২০২৫ ২০ : ১৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘কেশরী ২’ তে ‘ফ’ অক্ষরের ইংরিজি গালাগাল দিয়েছেন অক্ষয়। তা নিয়ে একপ্রস্থ বিতর্ক আগেই উঠেছিল। তবে এবারে যা হল, তা সবকিছুকে ছাপিয়ে গেল। পাকিস্তানি জঙ্গিদের উদ্দেশ্যে প্রকাশ্যে ওই গালাগাল দিলেন 'খিলাড়ি'! না, ঠিক দিলেন না। দেওয়লেন। তাঁর ছবির দর্শককে দিয়ে! 

 

খুলেই বলা যাক গোটা বিষয়টি। গত শনিবার একটি প্রেক্ষাগৃহে ‘কেশরী ২’ ছবির শো-র শেষে মাধবনকে সঙ্গে নিয়ে ‘হল ভিজিট’-এ হাজির হয়েছিলেন অক্ষয়। ছবি শেষ হওয়ার পর দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলছিলেন এই দুই অভিনেতা। পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রসঙ্গে মন্তব্য করে অক্ষয় জানান যে, এই ঘটনা তাঁকে ঠিক সেরকম রাগিয়েছে, যা তাঁর এই ছবির চরিত্রেও ছিল। এরপর অক্ষয় যা করলেন, সেই ভিডিও দেখে হাঁ হয়ে গিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। শুরু হয়েছে বিতর্ক। 

 

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই মুহূর্তের ভিডিওতে দেখা হচ্ছে যে অক্ষয় তাঁর হাতে ধরা মাইক্রোফোন নিয়ে দর্শকদের দিকে মুখ করে বক্তব্য রাখছেন। পাশে দাঁড়িয়ে মাধবন । ‘খিলাড়ি’র কথায়, “দুঃখের বিষয়, আজও আমাদের সকলের মনে সেই রাগ আবার ফিরে এসেছে। আপনারা সবাই খুব ভাল করে জানেন আমি কী সম্পর্কে কথা বলছি। আজও আমরা ওই সন্ত্রাসীদের প্রতি বলতে চাই যে, যেটা আমি এই ছবিতে বলেছিলাম, কী বলুন তো?”

এসময় প্রেক্ষাগৃহের সমস্ত দর্শক একসঙ্গে চিৎকার করে ‘ফ’ অক্ষরের ওই ইংরিজি গালাগালটি বলে ওঠেন! 

 


প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পরপরই এক্স-এ (আগের নাম টুইটার) সন্ত্রাসী হামলার ঘটনায় তাঁর ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, “পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার খবর শুনে মর্মাহত। নির্দোষ মানুষকে এমনভাবে হত্যা করা নিঃসন্দেহে অমানবিক। তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি।”

 

কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় ২৬জন নিরীহ পর্যটক নিহত হন এবং আরও ২০ জন গুরুতর আহত হন। হামলার ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দুপুরে, যখন সন্ত্রাসীরা বৈশরন উপত্যকায় পর্যটকদের ওপর গুলি চালায়।

 

এদিকে, 'কেশরী চ্যাপ্টার ২' ছবিটি  ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ গণহত্যার ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। অক্ষয় কুমার এখানে চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি আইনজীবী সি শঙ্করণ নায়ার-এর ভূমিকায়, যিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে সেই গণহত্যার সত্য উদঘাটন করতে চেয়েছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া