রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ এপ্রিল ২০২৫ ১৯ : ৩৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডপ্রেমীরা সবসময়ই বড়পর্দায় চমকপ্রদ ‘কাস্টিং কুপ’-এর অপেক্ষায় থাকেন। তিন খান—শাহরুখ, সলমন এবং আমির—একসঙ্গে বড়পর্দায় এলেই যেন স্বপ্নপূরণ! আর না হলে, শাহরুখের সঙ্গে অক্ষয় কুমারকে একই ছবিতে দেখার ইচ্ছে বহুদিনের। তবে ‘দিল তো পাগল হ্যায়’ ‘ওম শান্তি ওম’ এবং ‘হে বেবি’ ছবিতে কয়েক পশলা মুহূর্তের জন্য তাঁদের একসঙ্গে দেখা ছাড়া আজ পর্যন্ত অন্য কোনও ছবিতে জুটি বেঁধে কাজ করতে দেখা যায়নি।
এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, তিনি কি অক্ষয়ের মতো বছরে তিন-চারটি সিনেমা করতে পারবেন বা কোনওদিন অক্ষয়ের সঙ্গে এক ছবিতে কাজ করবেন? তাঁর উত্তর ছিল একেবারে টিপিক্যাল শাহরুখীয় রসিকতায় মোড়া!
মুচকি হেসে বাদশার জবাব ছিল –“আমি কী বলি! আমি তো ওর মতো ভোরবেলা ওঠার মানুষ নই।" আসলে অক্ষয় কুমার বলিউডে ‘নিয়মানুবর্তিতা’র প্রতিমূর্তি। ভোরবেলা ঘুম থেকে উঠে সময় মেনে কাজ সেরে ফেলেন। অন্যদিকে শাহরুখ খান কাজ করতে বেশি পছন্দ করেন রাতের দিকে, যখন গোটা শহর ঘুমিয়ে পড়ে। এই প্রসঙ্গে শাহরুখ খোলামেলা স্বীকার করলেন- “আমি ঘুমোতে যাই, যখন অক্ষয় ওঠে। ওর দিন শুরু হয় অনেক আগে। আমি যখন কাজ শুরু করি, তখন ও প্যাকআপ করে বাড়ি ফেরার পথে। তাই ও অনেক বেশি সময় কাজে দিতে পারে। আমি নিজে একেবারে রাতজাগা মানুষ। কিন্তু ইন্ডাস্ট্রিতে সবাই তো রাতের শুটিং পছন্দ করে না।”
তারপর ‘কিং খান’ মজার ছলে যোগ করলেন, “যদি কখনও আমরা একসঙ্গে কাজ করি, তাহলে একে অপরের সঙ্গে সেটে দেখা হওয়াই মুশকিল হবে! ও যদিও যখন শুটিং শেষ করে বেরোবে, তখন আমি ঢুকব (হাসি)।” শাহরুখ আরও বলেন, “অক্ষয়ের সঙ্গে কাজ করতে চাই অবশ্যই। ওর কাজের ধরন অসাধারণ। কিন্তু আমাদের সময়ের মিলটা যে একেবারেই নেই!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি