রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Indian Pride at Cannes: Martin Scorsese Champions Neeraj Ghaywan s Homebound

বিনোদন | কান চলচ্চিত্র উৎসবে ‘মাসান’ পরিচালকের নতুন ছবি, পাশে দাঁড়ালেন অস্কারজয়ী কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেসি!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ এপ্রিল ২০২৫ ১৯ : ০৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ভারতীয় সিনেমার জন্য বিরাট গর্বের মুহূর্ত! অস্কারজয়ী কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেসি এবার নীরজ ঘেওয়ানের নতুন ছবি ‘হোমবাউন্ড’-এর সঙ্গে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে নিজেকে যুক্ত করলেন। ছবির চিত্রনাট্য লেখার শুরু থেকেই  স্করসেসি জড়িয়ে ছিলেন এবং সম্পাদনা পর্বেও দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ।

 

‘হোমবাউন্ড’-এর প্রিমিয়ার হতে চলেছে কান চলচ্চিত্র উৎসবের আন সার্টেন রিগার্ড (Un Certain Regard) বিভাগে। উল্লেখ্য, বাঙালি অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত ‘দ্য শেমলেস’ ছবির জন্য  ছবি ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। ওদিকে, স্বভাবতই নীরজ ঘেওয়ান আবেগে ভাসছেন। জানালেন, তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে স্বয়ং মার্টিন স্করসেসি তাঁর ছবির পাশে দাঁড়িয়েছেন। সুখ্যাতি করেছেন এবং বলেছেন, “ভারতীয় ছবির ক্ষেত্রে ‘হোমবাউন্ড’ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে তাঁর মনে হয়।”

 

এই ছবি প্রসঙ্গে স্করসেসি এক বিবৃতিতে বলেন, “২০১৫ সালে নীরজের 'মাসান' দেখে মুগ্ধ হয়েছিলাম। তাই যখন মেলিতা তোস্কান দ্য প্লঁতিয়ে আমাকে ওঁর নতুন ছবি পাঠালেন, আমি একেবারে টান অনুভব করি। গল্প, সংস্কৃতি—সবকিছুই মন ছুঁয়ে যায়। ‘হোমবাউন্ড’ নিঃসন্দেহে ভারতীয় সিনেমায় এক গুরুত্বপূর্ণ সংযোজন।”

 

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে প্রযোজক করণ জোহরও উচ্ছ্বাস লুকোতে পারেননি। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ ‘হোমবাউন্ড’ হল প্রতিভা, দৃষ্টিভঙ্গি আর টানটান গল্প- এক দুর্দান্ত কম্বিনেশন। আর মার্টিন স্করসেসির মতো কিংবদন্তি যখন এই যাত্রায় যুক্ত হন, তখন সেই ছবি পৌঁছে যায় এক অনন্য উচ্চতায়। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে গোটা দুনিয়ার দর্শকের কাছে এই ছবি পৌঁছনোর জন্য আর অপেক্ষা করতে পারছি না!”

 

মজার বিষয়, স্করসেসি আর করণ জোহরের সংযোগ আজকের নয়। ২০১১ সালেই ভাইরাল হয়েছিল তাঁদের একসঙ্গে ছবি— যেখানে ছিলেন শাহরুখ খান, লিওনার্দো ডি’ক্যাপ্রিও, পল শ্রেডার ও মুশতাক শেখও। শোনা গিয়েছিল, শাহরুখ ও ডিক্যাপ্রিওর নিয়ে ‘এক্সট্রিম সিটি’ নামে এক আন্তর্জাতিক প্রজেক্টের পরিকল্পনা হচ্ছিল, যেখানে স্করসেসি থাকতেন এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে আর পরিচালনার দায়িত্ব নিতেন পল শ্রেডার। যদিও সেই প্রজেক্ট বাস্তবে রূপ পায়নি।

কিন্তু ২০২৫-এ এসে নীরজ ঘেওয়ান ও মার্টিন স্করসেসির এই ঐতিহাসিক জুটি ‘হোমবাউন্ড’-এর মাধ্যমে যে ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া