রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ এপ্রিল ২০২৫ ১৫ : ৫১Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: একের পর এক বিপদ এসে পড়ছে রাঙামতির জীবনে। যদিও সমস্ত কঠিন পরিস্থিতিতে একলব্যকে পাশে পায় সে। কিন্তু তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় নতুন বিপদ! কী হবে এবার? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ১৩ নম্বর স্টুডিওতে, স্টার জলসার 'রাঙামতি তীরন্দাজ'-এর শুটিং ফ্লোরে।
আড্ডার ফাঁকে
সবে শেষ হয়েছে লাঞ্চ ব্রেক। মেকআপ রুমে চলছে পরবর্তী দৃশ্যের সংলাপ ঝালিয়ে নেওয়ার পালা। এর মধ্যেই একলব্যর মেকআপ রুমে ঢুকে পড়ে রাঙামতি। সংলাপ মুখস্থ বাদ দিয়ে জমে ওঠে আড্ডা। এই ক'দিনেই কতটা অফস্ক্রিন বন্ধুত্ব হয়েছে তাঁদের? পর্দার 'একলব্য' ওরফে নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের কথায়, "আমি একটু মুখচোরা। যেহেতু গল্পে রাঙামতি ও একলব্যর প্রথমদিকেই মিল দেখানো হয়নি, তাই চেয়েছিলাম পর্দায় এপারেও একটু দূরত্ব বজায় রাখতে। কিন্তু ওর এত কমপ্লেন শুনেছি, আমি নাকি ওকে এড়িয়ে চলি! এইসব শোনার পর একপ্রকার বাধ্য হয়েছি বন্ধুত্ব করতে।" নীলাঙ্কুরের কথা শুনে লজ্জায় জিব কেটে 'রাঙামতি' ওরফে মনীষা মণ্ডল বলেন, "আমি মোটেও ওরকম বলিনি। চেয়েছিলাম সবাই মিলেমিশে থাকতে। সবসময় লেগপুল করে আমার।"
সেরা জুটি কারা?
কঠিন বিপদের মুখ থেকে ফিরে আসে 'রাঙামতি'। শুটিং করতে গিয়ে মনীষা কখনও ভয় পেয়েছেন? নায়িকার কথায়, "অনেক কঠিন সিন করেছি। কখনও গাছে চড়া, কখনও জলে পড়ে যাওয়া, কখনও আগুনের সামনে। তবে ফ্লোরের দাদারা সব সময় সাহস জুগিয়েছেন, তাই হয়তো ভয় পাইনি। কিন্তু প্রথম প্রথম নিজেকে প্রমাণ করার চেষ্টায় একটু নার্ভাস হয়ে যেতাম।" জনপ্রিয়তা আসতে শুরু করলেই ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে যায়, সেই জন্য কি নিজেদের ব্যক্তিগত জীবন দু'জনেই আড়ালে রাখেন? নীলাঙ্কুরের কথায়, "এত ভাবি না। সেইভাবে দেখতে গেলে রোজ সকালে ঘুম থেকে উঠে ফোন সুইচ অফ করে দিতে হয়। কিন্তু সেটা তো পারি না। তাই কে কী ভাবল, কে কী বলল, তা নিয়ে মাথা ঘামাই না।" নীলাঙ্কুরের কথায় সায় দেয় মনীষাও। টিআরপি-র চাপটা ঠিক কতটা? একটু চুপ করে থেকে মনীষা, নীলাঙ্কুরের দিকে তাকিয়ে বলেন, "আমরা চেষ্টা করি। শুরু থেকে যে জায়গাটা পেয়েছি, সেটা ধরে রাখার চেষ্টা করি রোজ। বাকিটা তো আমাদের হাতে নেই।" 'রাঙা-একলব্য' বাদে আপনাদের চোখে সেরা জুটি কারা? নীলাঙ্কুরের চটজলদি জবাব, "তেজ-সুধা। এককথায় ওরাই। কারণ, আমি হানি বাফনার ফ্যান।" মনীষা বলেন, "আমার চোখে আঁখি-দেবার জুটিটা সেরা। অর্কপ্রভ-তিতিক্ষা দু'জনকেই খুব ভালবাসি।"
আড্ডার ফাঁকে চলে এলেন মেকআপ আর্টিস্ট। পরবর্তী দৃশ্যের জন্য তৈরি হতে হবে। অগত্যা হাসি-মজার রেশ কাটিয়ে ফেরার পালা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি