রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ এপ্রিল ২০২৫ ০১ : ১৫Soma Majumder

নিজস্ব সংবাদদাতাঃ একদিকে জোরকদমে চলছে 'রক্তবীজ ২'-এর শুটিং। অন্যদিকে, আগামী ছবি 'আমার বস'-এর প্রচার। সঙ্গে রাজনীতি, ছোট্ট মেয়ের দায়িত্ব। দোসর কাঠফাটা গরমের দাবদাহ। আচমকাই অসুস্থ হয়ে পড়েন কাঞ্চন মল্লিক। কাজের প্রতি দায়বদ্ধতা থেকে হাসপাতালে বন্ড সই করে শুটিং সারলেন বিধায়ক-অভিনেতা। 

উইন্ডোজ প্রোডাকশন হাউজের 'রক্তবীজ ২' ছবিতে  গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন। আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন তিনি। বাড়িতে প্রাথমিক চিকিৎসা করে সুস্থ হওয়ার পর শুটিং করতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। সেই সময়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের শুটিং ফ্লোর থেকেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

টলিপাড়ার খবর, এপ্রিল মাসের ১৬-১৯ তারিখ অবধি হাসপাতালে ভর্তি ছিলেন কাঞ্চন মল্লিক। শরীরে জলশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে চিকিৎসার পর আপাতত সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা। হাসপাতালে থাকাকালীন বন্ড সই করে ফের শুটিংয়ে ফেরেন কাঞ্চন। কাজের দায়বদ্ধতা থেকেই অসুস্থতা নিয়েও শুটিং চালিয়ে যান অভিনেতা।

এর আগে মায়ের মৃত্যুর পরই শুটিংয়ে যোগদান করেছিলেন কাঞ্চন। সেই সময়ে তাঁর কাজের প্রতি দায়িত্ববোধের কথা সমাজ মাধ্যমে জানিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তবে এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ আছেন কাঞ্চন মল্লিক। গতকাল 'আমার বস' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও তাঁকে হাসিমুখে দেখা গিয়েছে। 

কাঞ্চনের অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। এই মুহূর্তে শ্রীময়ীও ব্যস্ত রয়েছেন নতুন ধারাবাহিকের শুটিংয়ে।  ব্যস্ততা থাকলেও তাঁরা উভয়ে মেয়ে কৃষভিকে যথাযথ সময় দিচ্ছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া