রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ এপ্রিল ২০২৫ ২৩ : ১২Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: বদলাচ্ছে বাংলা ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক। নিজেদের নতুন করে আবিষ্কার করতে এই পথ ধরে এগিয়ে চলছেন তারকারাও।
রহস্যের সঙ্গে ফুটে উঠছে এক সময়ের ঘটে যাওয়া কোনও ঘটনা। যা সত্যি না হলেও মিল রয়েছে বাস্তবের সঙ্গে। এইরকমই এক টানটান উত্তেজনাপূর্ণ গল্প বলতে আসছেন পরিচালক অংশুমান চক্রবর্তী। সূত্রের খবর, তাঁর আগামী ছবির গল্পে থাকছে শিশু ও নারী পাচারচক্রের ছাপ।
একজন সাধারণ নারী কীভাবে জড়িয়ে পড়বেন এই পাচারচক্রের সঙ্গে এবং শেষমেষ কীভাবে এই জাল কেটে বেরোবেন তিনি, সেই নিয়েই এগোবে গল্প। ছবির প্রেক্ষাপট কলকাতা ও মুম্বইকে কেন্দ্র করে। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী দেবলীনা দত্তকে, খবর এমনটাই। এদিকে, বিনোদন জগতে কান পাতলে শোনা যাচ্ছে ছবিতে থাকবে বলি তারকাদের আধিক্য। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা গজরাজ রাওকে। এর আগে বাঙালি অভিনেতাদের সঙ্গে কাজ করলেও বাংলা ছবিতে দেখা যায়নি তাঁকে। তবে অংশুমানের হাত ধরেই কি হতে চলেছে অসাধ্য সাধন?
জানা যাচ্ছে, আপাতভাবে ছবির নাম ঠিক হয়েছে 'ফাঁদ'। গল্পের প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ছবিতে টলি তারকাদের সঙ্গে দেখা মিলবে বলি অভিনেতাদেরও। এখন চলছে অভিনেতা নির্বাচন পর্ব। পুজোর আগেই কলকাতা ও মুম্বইয়ে শুরু হবে শুটিং।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি