রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | থিয়েটারের অভিমুখ! অশোকনগর নাট্যমুখের বছরভর নাট্যোৎসবের পথচলা শুরু রবিবার

UB | ২৬ এপ্রিল ২০২৫ ২৩ : ০২Uddalak Bhattacharya

আজকাল ওয়েবডেস্ক: অশোকনগর নাট্য়মুখের এক বিশাল কর্মকাণ্ডের পথচলা শুরু হতে চলেছে আগামী রবিবার, অর্থাৎ ২৭ এপ্রিল থেকে। এই দিনে শুরু হবে নাট্যমুখের বছরভরের নাট্য-উৎসব বাংলা থিয়েটারের অভিমুখ। এই নাট্য উৎসবে সারা বছর ধরে অভিনীত হবে নাট্যমুখের কর্ণধার অভি চক্রবর্তীর লেখা, দৃশ্যকল্প নির্মাণ ও নির্দেশনায় বেড়ে ওঠা বিভিন্ন থিয়েটাগুলি। এ এক অভিনব আয়োজন। এর আগেও অভি চক্রবর্তীর কর্মকাণ্ড নিয়ে থিয়েটারের উৎসব হয়েছে, তবে  এবারের আয়োজন বহরে ও আকারে অনেকটাই বড়। 

এই বছরভর নাট্য উৎসবের প্রতিটি নাটকই প্রদর্শিত হবে নাট্যমুখের নিজস্ব কৃষ্ণকক্ষ অমল আলোয়। উল্লেখ্য, সুবিশাল সেই কৃষ্ণকক্ষটিও নাট্যমুখের শ্লাঘার কারণ। এই নাটকের তালিকায় একদিকে যেমন রয়েছে নাট্যমুখের চলতি কয়েকটি প্রযোজনা। তেমনই রয়েছে কলকাতা ও কলকাতার বাইরের বেশ কয়েকটি থিয়েটার দলের প্রযোজনাও। নাট্যমুখের চলতি প্রযোজনা ভেমুলার রামায়ণ, শেক্সপিয়ার মাস্ট ডাই, নালক, আবার বাঞ্ছা এখানে অভিনীত হবে। তেমনই অভিনীত হবে  আসানসোল চর্যাপদের নাটক বাসবদত্তার মনোলগ, বারাসত কাল্পিকের আজব লাইব্রেরি, আনন্দপুর গুজব থিয়েটার গ্রুপের আড়কাঠি, দমদম ব্রাত্যজনের পুরনো ট্রাঙ্ক, পাইকপাড়া ইন্দ্ররঙ্গের বাদা। 

এছাড়াও আরও বেশ কয়েকটি নাটক এখানে অভিনীত হওয়ার কথা রয়েছে। সারা বছর ধরে প্রতি মাসের শেষ রবিবার এই নাটকগুলি দেখা যাবে নাট্যমুখের অমল আলোয়। পাশাপাশি বলা প্রয়োজন, এই বছরই অশোকনগর নাট্যমুখ ২৫ বছরে পদার্পণ করল। সেই কারণে মঞ্চে অভিনয়ের পাশাপাশি, প্রকাশনা, আলোচনা সভা ইত্যাদি কর্মসূচিতেও নিজেদের ব্যপৃত রাখছে এই নাট্যদল। এ বছরই প্রকাশিত হওয়ার কথা রয়েছে নাট্যমুখের বিশেষ পত্রিকা যেখানে সেই দলকে নিয়ে লিখছেন সাহিত্য, সংস্কৃতি ও নাট্য জগতের বিখ্যাত মানুষেরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া