রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | গোয়েন্দা গল্পে ফিরছেন কোয়েল মল্লিক, কবে আসছে 'সোনার কেল্লায় যকের ধন'?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৬ এপ্রিল ২০২৫ ২১ : ৪৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: 'সাগরদ্বীপে যকের ধন'-এর পর এবার 'সোনার কেল্লায় যকের ধন'। 'সুরিন্দর ফিল্মস'-এর প্রযোজনায় এবং সায়ন্তন ঘোষালের পরিচালনায় ছবির শুটিং হয়েছে রাজস্থানের জয়সলমীর শহরের বিখ্যাত সোনার কেল্লায়। এবার সামনে এল ছবির প্রথম পোস্টার। 

 


যেখানে দেখা যাচ্ছে 'বিমল', 'রুবি', 'কুমার' অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তী দাঁড়িয়ে রয়েছেন বালির শহরে। সামনে রয়েছে সোনার কেল্লা! পোস্টার ভাগ করে 'সুরিন্দর ফিল্মস'-এর পক্ষ থেকে সমাজমাধ্যমে লেখা হয়েছে, 'পূর্বজন্মের গল্পে ভবিষ্যতের সেতুবন্ধন, সোনার কেল্লার রহস্য উন্মোচন।'

 


জয়সলমীরের সোনার কেল্লা বাংলায় না হলেও বাঙালির খুব আপন। তার কারণ একটাই সত্যজিৎ রায়। 'সোনার কেল্লা'র কথা উঠলেই ছোট্ট মুকুলের কথা মনে পড়ে। তবে হ্যাঁ মুকুল তো আর সেই ছোট ছেলেটি নেই কালের নিয়মে সেও বড় হয়েছে। যেই চরিত্রে এবার সুপ্রভাত দাস। 

 


মধ্যবয়সী মুকুলের পূর্বজন্মের কিছু স্মৃতি আবারও ফিরে আসছে। তার স্মৃতিকে ভর করে পরশপাথরের খোঁজে সোনার কেল্লায় মুকুলের ডেরায় মুকুলকে নিয়ে হাজির যকের ধন ফ্র্যাঞ্চাইজির তিন মূর্তি বিমল, রুবি, কুমার অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব চক্রনার্তী। এই ছবিতে এসেছে নতুন চরিত্রে দেখা মিলবে সাহেব চট্টোপাধ্যায়ের। এরপর কোন খাতে এগোবে গল্প, তার উত্তর মিলবে বড়পর্দায়। ইতিমধ্যেই, সামনে এসেছে ছবি মুক্তির দিনক্ষণ। শনিবার প্রথম পোস্টার ভাগ করে সমাজমাধ্যমে নির্মাতারা জানিয়েছেন গরমের ছুটিতে অর্থাৎ ৩০ মে আসছে রহস্য রোমাঞ্চে ভরপুর ছবিটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া