রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: ভাইয়ের বিয়েতে তুমুল নাচ সলমনের।। কোন ভারতীয় তারকাকে অনুসরণ করে ইনস্টাগ্রাম?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ডিসেম্বর ২০২৩ ১২ : ৪৪
টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

আরবাজের বিয়েতে নেচে মাত
ভাই আরবাজ খান দু-দু’বার বিয়ে করে ফেললেন। দাদা সলমন খান? চিরকুমার! সেই তকমা নিয়েই ভাইয়ের বিয়ের আসরে নেচে মাত করে দিলেন ‘ভাইজান’। তাঁর নাচের ভিডিও ভাইরাল। নিজের ছবির গানের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে। স্টিল রঙের পাঠান স্যুটে দেখা দিয়েছিলেন তিনি। বিয়ের আসরে একা সলমন নাচেননি। জেঠুর সঙ্গে নেচেছেন আরবাজের ছেলে আরহান খানও। বাবার বিয়ে হাসিমুখে উপভোগ করেছেন তিনি। জেঠু-বাবা-ছেলের নাচের চিয়ার লিডার ‘সৎ মা’!

ভিকিকে ফলো করে ইনস্টাগ্রাম!
ভিকি কৌশল, প্রথম এবং একমাত্র ভারতীয় তারকা, যাঁকে অনুসরণ করে ইনস্টাগ্রাম। ঝুলিতে পরপর দুটো হিট। ‘স্যাম বাহাদুর’, ‘ডানকি’। ভিকির অনুরাগীর সংখ্যাও চড়চড়িয়ে বেড়েছে। তার জেরেই ইনস্টাগ্রাম এই পদক্ষেপ করতে চলেছে বলে খবর।  

হাসতে হাসতে ৩০০ কোটি
বিশ্ব বুঁদ ‘সালার’এ। জিতে গেলেন প্রভাস। ৩ দিনে সারা বিশ্বে ৩০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলল ছবিটি। মাল্টিপ্লেক্স দখল করেও তাঁকে আটকাতে পারল না শাহরুখ খানের ‘ডানকি’। ৯৫ কোটি ব্যবসা দিয়ে ২২ ডিসেম্বর খাতা খুলেছিল ‘সালার’। রবিবারের আয় ৬১ কোটি টাকা। তিন দিনে নিজের দেশে ২০০ কোটিরও বেশি আয় করেছেন প্রভাস।

বৌ নয় বোনের সঙ্গে!
আলাদা আলাদা বড়দিন কাটাচ্ছেন মালাইকা অরোরা-অর্জুন কাপুর! কোথায় দু’জনে মিলে লন্ডনে ছুটি কাটাবেন তা নয়। বোন অনশুলা কাপুরের সঙ্গে বিদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি! শুধু ঘুরে বেড়ানো? একসঙ্গে ভালমন্দ খাচ্ছেনও তাঁরা।

বাড়ি বেচছেন বনি
অর্জুন কাপুর বোনকে নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছেন। এদিকে মুম্বইয়ে একের পর এক ফ্ল্যাট বিক্রি করছেন বনি কাপুর! খবর, মুম্বইয়ের আন্ধেরির মতো জনবহুল জায়গায় চারটি ফ্ল্যাট বেচে দিলেন বনি। তার থেকে মোট লাভ মাত্র ১২ কোটি টাকা। কেন একের পর এক সম্পত্তি বিক্রি করছেন? বলিউড বলছে, নতুন অফিস খোলার কথা ভাবছেন বনি। তাই নাকি এই পদক্ষেপ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া