রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সৃজিতের পরিচালনায় আবারও ফিরছে 'হেমলক সোসাইটি'! একফ্রেমে ধরা দেবেন কোয়েল-কৌশানী?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ এপ্রিল ২০২৫ ১৭ : ১৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: 'হেমলক সোসাইটি'তে যখন আত্মহত্যার কথা ভাবছেন কোয়েল, তখন তাঁকে বাঁচাতেই বাড়িতে এন্ট্রি নেন পরমব্রত। ছবির মাধ্যমে মানুষকে বুঝিয়েছিলেন, মৃত্যু নয়! জীবনটা বাঁচার জন্য। 

 


সেই 'আনন্দ' আবার ফিরেছে 'মৃত্যুঞ্জয়' হয়ে। এখন সে 'হেমলক' নয়, 'কিলবিল সোসাইটি' চালায়। মানুষকে এখন বাঁচতে শেখায় না সে, বরং মারা যেতে সাহায্য করে। নিজের পিস্তলের গুলিতেই শেষ করে প্রাণ। কিন্তু হঠাৎ কেন তার এই পরিবর্তন? কোন রহস্য লুকিয়ে তার উত্তর মিলছে ছবিতে।

 

 

ইতিমধ্যেই দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে সৃজিতের 'কিলবিল সোসাইটি'। এবার পরমব্রতর নায়িকা হয়ে নজর কেড়েছেন কৌশানী মুখোপাধ্যায়। গল্পে 'পূর্ণা আইচ'-এর চরিত্রে কৌশানীর প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা। 

 


জানা যায়, এই ছবির প্রস্তাব কোয়েলের কাছেই প্রথম যায়। কিন্তু ছবির গল্পে বেশকিছু অন্তরঙ্গ দৃশ্য থাকায় নাকচ করেন কোয়েল। যা কৌশানীর কাছে যেতেই তিনি লুফে নেন। নিজেকে নতুনভাবে আবিষ্কারের তাগিদে অভিনেত্রী সফল হয়েছেন বলাই যায়। 

 


শুক্রবার সন্ধ্যায় 'কিলবিল সোসাইটি'র স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বহু টলি তারকারা। সেখানে দেখা গেল কোয়েল, কৌশানী, সৃজিতকে। দু'পাশে দুই অভিনেত্রীকে নিয়ে ছবিও তুলতে দেখা যায় পরিচালককে। শুধু তাই নয়, সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে সৃজিত লেখেন, 'ভবিষ্যতে যাঁরা হেমলক সোসাইটি চালাবেন'। সঙ্গে জোরেন হ্যাশট্যাগ, '#মেঘনা_মিটস_পূর্ণা'। 

 


সৃজিতের এই পোস্ট ঘিরেই চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। তবে কি আবারও ফিরছে 'হেমলক'? পরবর্তী ভাগে একসঙ্গে দেখা যাবে কোয়েল ও কৌশানীকে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া