মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'ভাই শিবুকে হারিয়েছি, শিবপ্রসাদকে দেখে বারবার ভাইয়ের কথা মনে পড়ে...,' 'আমার বস'-এর ট্রেলার লঞ্চে আবেগপ্রবণ রাখি গুলজার 

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ এপ্রিল ২০২৫ ১৫ : ৪২Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: 'আমার বস' ছবির মাধ্যমে ২২ বছর পর লাইট-ক্যামেরা-অ্যাকশনের ছন্দে ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার। এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি।এই অভিনয় জগৎ নাকি তাঁকে আর টানে না, নিজেই জানালেন সে কথা। 

 


তাঁর কথায়, "একসময় বহু ছবিতে অভিনয় করেছি তবে সেইসব ছবি যে আমার জন্য হিট হয়েছে তা আমি মানতে পারি না। কোনওদিন অভিনয় শিখিনি, শেখার প্রয়োজন বোধও করিনি। কারণ বাস্তবেও আমরা প্রত্যেক মুহূর্তে অভিনয় করে চলেছি। তবে এই ছবির গল্প শুনেই আমি ভেবেছিলাম এই ছবিতে আমার কাজ করা উচিত। মা-বাবারা আজ বড্ড একা, যদিও আমার মেয়ে আমাকে নিয়ে থাকতেই ভালবাসে। তবুও বেশিরভাগ মা-বাবাদের সঙ্গেই সন্তানদের দূরত্ব তৈরি হয়, তাই এই সময়ে এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"


তিনি আরও বলেন, "কিছুদিন আগেই আমার ভাই শিবুকে হারিয়েছি, তারপরেই শিবপ্রসাদ অর্থাৎ শিবুর সঙ্গে আলাপ। ও আমার সেই ভাইয়ের কথা বারবার মনে করিয়ে দেয়। ওকে বলেছিলাম ও যদি আমার একটা দাবি মানে তবেই আমি কাজ করব। যতবার আমি কলকাতায় আসব মুম্বই থেকে ততবার ওকে আমায় নিয়ে আসতে হবে।"

 

সেই কারণে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আগের দিন মুম্বই পৌঁছে গিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অনুষ্ঠানেও হাত ধরে নিয়ে এলেন রাখি গুলজারকে। অভিনেত্রীর কথায়, "আর এই জগৎ আমাকে টানে না। নিজের ফার্ম হাউজ আছে সেখানে পশু,পাখি,গাছপালার সঙ্গ আমার ভাল লাগে। আমার মধ্যে এখনও প্রাণ আছে, এই ভাবেই সময়টা কাটিয়ে দিতে চাই। আমি বিনা পারিশ্রমিকেও একাধিক ছবিতে কাজ করেছি, যাতে সেই ইন্ডাস্ট্রির ভাল হয়। প্রত্যেকের সঙ্গে আমার ভাল সম্পর্ক, আজও আমার কোনও শত্রু নেই। এই কলকাতার হোটেল, রাস্তাঘাট সব আমার চেনা। আবার কবে আসতে পারব জানিনা।"

 

এই কথা শোনা মাত্রই শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলে ওঠেন, "একদম এই কথা বলবেনা। আরও অনেক কাজ করতে হবে।" তাঁকে থামিয়ে রাখি গুলজার বলেন, "আর না, এবার যাওয়ার সময় তো হয়ে এল।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া