সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৫ এপ্রিল ২০২৫ ০২ : ০১Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ‘আমার বস’র হাত ধরে ২২ বছর পর ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। বর্তমানে এই ছবির প্রচারে ব্যস্ত উইন্ডোজ প্রোডাকশন হাউজ। শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে।
মা ও ছেলের গল্প বলবে এই ছবি। ট্রেলার তারই ঝলক মিলল। গল্পে শিবপ্রসাদ অর্থাৎ 'অনিমেষ গোস্বামী' একটি প্রকাশনা সংস্থার কর্নধার। অফিসে তার পরিচয় একজন কড়া বস হিসাবে। কিন্ত বাড়িতে অনিমেষের 'বস' তার মা। একদিকে মায়ের সঙ্গে ছেলের স্নেহের রসায়ন আর অন্যদিকে অফিসে অনিমেষের কড়া মেজাজ- দুইয়েরই ঝলক মিলেছে টিজারে। একসময় ছেলের অফিসে একজন কর্মচারি হিসাবে যোগ দেয় তার মা। উদ্দেশ্য ছেলের রাগী মেজাজে বদল আনা।
বৃদ্ধ বাবা-মাকে সময় দিতে পারে না ছেলে মেয়েরা। কাজের ফাঁকে হয়ত খোঁজ নেওয়ারও সময় থাকে না! তাই অফিসেই বাবা-মা'দের জন্য ক্রেশ খোলেন রাখি গুলজার। মায়ের এই কাজে ঘোর আপত্তি ছেলের। মিথ্যে বলে ছেলের অফিসেথ কর্মচারীদের নিয়ে ময়দানে ফুচকা খেতে যান মা। 'বস'-এর মেজাজ যে মিষ্টিও হতে পারে তা বুঝিয়ে দেন এক নিমেষে। ট্রেলারের শেষে শিবপ্রসাদের 'মেরে পাস মা হ্যয়'-এর ডায়লগ যেন আরও কৌতূহল বাড়িয়েছে এই ছবির। কিন্তু মা-ছেলের সম্পর্কে কি কোনও ফাটল ধরবে? অভিমানে বাড়বে দূরত্ব? এই উত্তর যদিও অধরা।
প্রসঙ্গত, 'আমার বস'-এ রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, গৌরব চট্টোপাধ্যায় এবং ছোটপর্দার পরিচিত মুখ শ্রুতি দাস। 'উইন্ডোজ প্রোডাকশন'-এর ব্যানারে ৯ মে বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি