রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ এপ্রিল ২০২৫ ২১ : ৩৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি, মুম্বইয়ে আয়োজিত এক জাঁকজমক অনুষ্ঠানে ‘রেইড ২’-এর নতুন গান ‘মানি মানি’ প্রকাশ করলেন ছবির নির্মাতারা। আর সেই মঞ্চেই একটি মজার ঘটনা ভাগ করে অজয় দেবগণের প্রতি নিজের ভালবাসা, সম্মান আরও একবার জানান দিলেন হানি সিং।
হানির কথায়, “সবার প্রথমেই ভূষণজিকে ধন্যবাদ, আমার উপর সবসময় ভরসা রাখার জন্য। তবে একটা অভিযোগ আছে – সবসময় শেষ মুহূর্তে গান বানাতে বলেন! অজয় দেবগণ স্যারের 'আতা মাজি সটকলি' গানটা আমি মাত্র ২৪ ঘণ্টায় বানিয়েছিলাম। এবার অন্তত একটু বেশি সময় পেয়েছি! রাজ কুমার গুপ্তা স্যার, কুমার মাঙ্গত পাঠক স্যার আর অভিষেক পাঠক দিল্লি এসে আমার সঙ্গে দেখা করেছিলেন গানটির বিষয় আলোচনা করার জন্য।”
তবে এখানেই শেষ নয়। পুরনো দিনে তাঁর নিজের করা একটা ভুল আজও মনে আছে তাঁর, যার জন্য মঞ্চে উঠে প্রকাশ্যে নিজের সেই ভুল স্বীকার করলেন হানি। তিনি বললেন, “আমি শুধু অভিনেতা অজয় দেবগণ-এর অনুরাগী নই, মানুষ অজয়-এরও বিরাট ভক্ত। একটা গল্প বলি — ‘আতা মাজি সটকলি’-র শ্যুটিংয়ে আমি চার ঘণ্টা দেরিতে পৌঁছেছিলাম! আমি তো ভেবেই নিয়েছিলাম ওইদিন বোধহয় অজয় দেবগণের হাতে মার্ খেতে হবে ! কিন্তু না, অজয় স্যার আমাকে এতটাই আপন করে নিলেন, এতটাই ভাল ব্যবহার করলেন, আমি সেদিন ওঁর আরও বড় অনুরাগী হয়ে গেলাম। এবার কিন্তু ‘রেইড ২’-এর সেটে আমি সময়মতো পৌঁছেছিলাম। অনেক কিছু শিখেছি তাঁদের কাছ থেকে। আর একটা কথা, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে শৃঙ্খলা খুব জরুরি।”
'রেইড ২' পরিচালনা করছেন রাজ কুমার গুপ্তা। ২০১৮ সালের সুপারহিট ছবি ‘রেইড’-এর এই সিকুয়েলে আবারও আয়কর অফিসার আময় পট্টনায়েকের চরিত্রে ফিরছেন অজয় দেবগণ। এবার তাঁর টার্গেট এক নতুন হাই-প্রোফাইল হোয়াইট-কলার অপরাধী, আর সেই চরিত্রে দেখা যাবে রীতেশ দেশমুখ-কে। ইলিয়েনা ডি’ক্রুজ-এর জায়গায় এবার অজয়ের স্ত্রীর চরিত্রে থাকছেন বাণী কাপুর।
'রেইড ২' বড়পর্দায় মুক্তি পাচ্ছে ১ মে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি