রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের চরিত্রে বিক্রান্ত! শ্রীশ্রী-র জীবনের কোন অজানা অধ্যায় তুলে ধরবে ‘হোয়াইট’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ এপ্রিল ২০২৫ ২১ : ০৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: শেষ দুই দশকে ‘ওয়ার’, ‘পাঠান’ থেকে ‘ফাইটার’— একের পর এক ছবির পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিদ্ধার্থ আনন্দ।  তবে এবার পরিচালক নয়, প্রযোজকের ভূমিকায়ও বাজিমাত করতে চলেছেন তিনি। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা মারফ্লিক্স থেকে আসছে নতুন ছবি ‘হোয়াইট’, যেখানে ফুটে উঠবে আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্করের জীবন থেকে নেওয়া বাস্তব, অথচ অনেকাংশেই অজানা, এক গ্লোবাল থ্রিলার।

 

সূত্রের খবর, এই ছবির মুখ্য চরিত্রে থাকছেন ‘ টুয়েল্ফথ ফেল’ ছবিখ্যাত বিক্রান্ত ম্যাসি। ২০২৫-এর জুলাই মাসে শ্যুটিং শুরু হবে এই প্রকল্পের।
এক সূত্র জানিয়েছে, বিক্রান্ত ম্যাসি এই চরিত্রের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন। তাঁর মধ্যে শ্রীশ্রী রবিশঙ্করের ব্যক্তিত্ব, শরীরী ভাষা ও নম্রতা ফুটিয়ে তুলতে তিনি দীক্ষা নিচ্ছেন স্বয়ং গুরুদেবের কাছেই। এই চরিত্রের জন্য এক কথায় ‘রূপান্তরিত’ হবেন বিক্রান্ত।

 


ছবির কাহিনি আবর্তিত হবে কলম্বিয়ার ৫২ বছরের দীর্ঘ গৃহযুদ্ধ ও তা শেষ করার পিছনে গুরুদেব শ্রীশ্রী রবিশঙ্করের অবদান নিয়ে— যা বহু আন্তর্জাতিক মহলেও বিস্ময়ের সৃষ্টি করেছিল। ছবির নির্মাতারা জানাচ্ছেন, এই অধ্যায়টা আধুনিক শান্তি স্থাপনের ইতিহাসে অন্যতম কিন্তু কম-আলোচিত ঘটনা। প্রাচীন ভারতীয় জ্ঞান কীভাবে এক রক্তাক্ত সংঘর্ষের দেশে শান্তি ফিরিয়ে আনল, সেটাই পর্দায় ফুটে উঠবে।

 


সিদ্ধার্থ আনন্দের মারফ্লিস্ক ও মহাবীর জৈনের মহাবীর জৈন ফিল্মস-এর যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি। পরিচালনায় থাকছেন খ্যাতনামা অ্যাড-ফিল্মমেকার মন্টু বাসসি। সঙ্গে থাকবে পিসক্রাফট পিকচার্স-এর সহ-প্রযোজনা। শুটিং চলবে কলম্বিয়া ও অন্যান্য আন্তর্জাতিক লোকেশনে।

 

ছবিটি তৈরি হচ্ছে একসঙ্গে হিন্দি, ইংরেজি ও স্প্যানিশ ভাষায়, পরে তা আরও একাধিক আন্তর্জাতিক ভাষায় ডাব করা হবে— আন্তর্জাতিক দর্শকের উদ্দেশ্যেই এই প্রযোজনা।অন্যদিকে, সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করতে চলেছেন শাহরুখ খানের ‘কিং’ আর মহাবীর জৈন একই বছর প্রযোজনা করতে চলেছেন ‘হোয়াইট’ ও ‘নাগজিলা’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া