রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ এপ্রিল ২০২৫ ২০ : ০৭Rahul Majumder
আজকাল ওয়েব ডেস্ক: হলিউডের অন্যতম সুপারহিট ছবির ফ্রাঞ্চাইজি 'মিশন ইমপসিবল'। টম ক্রুজ অভিনীত এই সিরিজের প্রায় প্রতিটি ছবিই বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে। প্রায় তিন দশক ধরে চলা এই ছবির বিভিন্ন চরিত্রে হাজির হয়েছেন একাধিক হলিউডি তারকা। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এর ঝলক মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় চলছে উত্তেজনার জোয়ার। স্টান্ট, সাসপেন্স আর স্মৃতিমাখা রোমাঞ্চ—সব মিলিয়ে এ যেন এক জিয়া নস্ট্যাল হওয়ার উথালপাথাল ঝড়! টম ক্রুজ মানেই গ্র্যাভিটিকে বুড়ো আঙুল দেখিয়ে হেলিকপ্টার থেকে লাফ, দমবন্ধ করা স্টান্ট, আর চরম জীবনের ঝুঁকির মাথায় বাজি ধরার সেই চিরচেনা ব্যক্তিত্ব। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এর ঝলকেও উঠে এসেছে টমের সেই পুরোনো মোড়কের নতুন আগুন।
তবে এবার টম ক্রুজ এবার তাঁর ভয়ঙ্কর মিশনে ভারতের দর্শকদের সঙ্গেই যাত্রা শুরু করবেন! গোটা বিশ্বকে চমকে দিয়ে, হলিউড অ্যাকশন আইকনের ‘মিশন:ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’ ভারতে মুক্তি পেতে চলেছে বাকি দুনিয়ার থেকে ছ’দিন আগেই—আগামী ১৭ মে, ২০২৫!
প্যারামাউন্ট পিকচার্স ইন্ডিয়া শুক্রবার আনুষ্ঠানিকভাবে সমাজমাধ্যমে এই ঘোষণা করে। টম ক্রুজের বহু প্রতীক্ষিত এই ছবি আগে নির্ধারিত ছিল ২৩ মে মুক্তির জন্য, তবে এখন সেই তারিখ এগিয়ে এনে ভারতের দর্শকদের জন্য এক্সক্লুসিভ অ্যাক্সেস দেওয়া হল—সারা বিশ্ব যখন অপেক্ষা করবে, তখন ভারতের স্ক্রিনে গর্জে উঠবে এথান হান্টের চূড়ান্ত মিশন। এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তুঙ্গে। বহু অনুরাগী টম ক্রুজকে চূড়ান্ত মিশনে দেখতে মুখিয়ে ছিলেন, আর আগেভাগে রিলিজের খবরে উত্তেজনা আরও বেড়েছে।
এবারও ইথান হান্টের চরিত্রে চিরচেনা টম ক্রুজ। প্রাণ হাতে নিয়ে ভয়ঙ্কর মিশনে নামবেন তিনি, আর তাঁকে গাইড করবেন সিরিজের বহু প্রশংসিত পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি। ২০১৫-র ‘মিশন ইম্পসিবল: রোগ নেশন’ থেকে যিনি এই গোটা সিরিজের হাল ধরেছেন। খবর, ‘মিশন ইম্পসিবল’-এর অষ্টম ছবি-ই সম্ভবত সিরিজের শেষ ছবি। শুরুতে এই সিরিজের সপ্তম ও অষ্টম পর্ব তৈরি হচ্ছিল ‘ডেড রেকনিং – পার্ট ১ ও ২ ’ হিসেবে। কিন্তু পরবর্তীতে সেই নামের ধারাবাহিকতা ভেঙে সপ্তম ছবির পর সিরিজের এই নতুন ছবির নতুন নাম দেওয়া হয় ‘দ্য ফাইনাল রেকনিং’।
টমের সঙ্গে এই ছবিতে থাকছেন হ্যালি অ্যাটওয়েল, ভিং রেইমস, সাইমন পেগ, ভ্যানেসা কার্বি, পম ক্লেমেনটিফ, শিয়া উইঘাম, অ্যাঞ্জেলা ব্যাসেট, এসাই মোরালেস, হেনরি জার্নি, হল্ট ম্যাকক্যালানি, নিক অফারম্যান এবং গ্রেগ টারজান ডেভিস। প্যারামাউন্ট পিকচার্স এবং স্কাইড্যান্স প্রযোজিত এই বহুল প্রতীক্ষিত ছবি মুক্তি পাবে ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায়—ভারতের মাল্টি-ল্যাঙ্গুয়াল দর্শকদের কথা মাথায় রেখেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি