রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ এপ্রিল ২০২৫ ১৯ : ১৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০১৪ সালে ‘মর্দানি’-র সুবাদে প্রথমবার কড়া মেজাজের পুলিশ অফিসার শিবানী শিবাজী রায় হয়ে দর্শকের সামনে হাজির হয়েছিলেন রানি মুখোপাধ্যায় । যশ রাজ ফিল্মস প্রযোজিত সেই থ্রিলার সিনেমা দারুণ সাড়া ফেলেছিল। পাঁচ বছর পর ‘মর্দানি ২’ নিয়ে ফিরেছিলেন রানি—সেই ছবিও বক্স অফিসে সফল। আর তারপর থেকেই দর্শকমনে জোর চাহিদা—‘মর্দানি’ সিরিজে তৃতীয় ছবি হোক, আরও জমাটিভাবে হোক!
চলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল, ‘মর্দানি ৩’ নিয়ে মাঠে নেমেছে যশ রাজ ফিল্মস। পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিরাজ মিনাওয়ালা। ছবির মুক্তির দিনও ঠিক—২০২৬-এর হোলিতেই বড়পর্দায় ফিরছেন শিবানী শিবাজী রায়।
এবার জানা গেল, এই সিনেমায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ‘শয়তান’ ছবিখ্যাত জানকী বোদিওয়ালা। সূত্রের খবর, “ ‘শয়তান’-এ দুর্দান্ত অভিনয়ের পর জানকীকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন আদিত্য চোপড়া এবং রণী মুখোপাধ্যায়। মর্দানি ৩-তে জানকীকে এক গুরুত্বপূর্ণ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যেই মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছে তাঁর শুটিং।
সূত্র আরও জানিয়েছে, ‘মর্দানি’ সিরিজের তৃতীয় পর্বটি আগের চেয়ে অনেক বেশি ধাক্কা দেওয়া গল্প। সমাজের এক বড় শয়তান -কে কেন্দ্র করেই এগোবে গল্প। যশ রাজ ফিল্মস অত্যন্ত দায়িত্ব নিয়ে এই ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চায় এই সিরিজের প্রত্যেকটি ছবিতে দর্শকদের অভিজ্ঞতাকে আগের চেয়ে আরও উন্নত করতে। বর্তমান দর্শকের সংবেদনশীলতাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি হয়েছে।
উল্লেখ্য, ‘শয়তান’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখলেও জানকী বোদিওয়ালা গুজরাতি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। অন্যদিকে যশ রাজ ফিল্মস আগামী ১২ মাসে বড়পর্দায় আনছে চারটি ছবি—১৮ জুলাই ‘সইয়ারা’, ১৪ আগস্ট ‘ওয়ার ২’, ২৫ ডিসেম্বর ‘আলফা’ এবং ২০২৬-এর ২৭ ফেব্রুয়ারি ‘মর্দানি ৩’। তার ওপর ‘ধুম ৪’ এবং ‘পাঠান ২’ ছবির কাজও রয়েছে পাইপলাইনে।
রণীর ঝাঁঝালো কামব্যাকের সঙ্গে জানকীর নয়া রূপ—‘মর্দানি ৩’ নিঃসন্দেহে হতে চলেছে দর্শকের জন্য এক টানটান অভিজ্ঞতা!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি