রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অসমবয়সি বন্ধুত্বের গল্পে বনি সেনগুপ্ত, কার সঙ্গে জুটি বাঁধলেন নায়ক?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ এপ্রিল ২০২৫ ১৮ : ০১Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: রোমান্টিক, কমেডি, থ্রিলারের ঘরানার পেরিয়ে এবার বন্ধুত্বের গল্পে বনি সেনগুপ্ত। যে সে বন্ধুত্ব নয়, এক অসমবয়সি বন্ধুত্বকে পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেতা।‌ ছবির নাম 'কেয়ার অফ এ জার্নি'। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক প্রতীক সরকার৷ ছবিতে বনির 'বন্ধু'র চরিত্রে দেখা যাবে তৃষানজিৎ চৌধুরীকে। 

 


গল্পে ছয়-সাত বছরের ছেলে 'পাটু'। এই চরিত্রে দেখা যাবে তৃষানজিতকে। তার তিনকুলের কেউ নেই। বৃদ্ধা ঠাকুমার সঙ্গে থাকে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। ছোটবেলায় তার মা মারা গিয়েছেন। বাবা ছেড়ে চলে গিয়েছেন শহরে। কিন্তু মন তো মানে না, বাবাকে খোঁজার ইচ্ছে রয়ে গিয়েছে পাটুর। একদিন গরমের ছুটিতে কাউকে না জানিয়ে পাটু একা পাড়ি দেয় শহরে, বাবা কে খোঁজার জন্য। কিন্তু এ শহরে তো সে কাউকে চেনে না! 


হঠাৎ দেখা হয় 'বামা'র সঙ্গে। এই চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত। যদিও বামা বয়সে অনেকটাই বড়ো পাটুর থেকে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। পাটুর বাবাকে খোঁজার জন্য এক জার্নি শুরু হয় বামা আর পাটুর৷ এবার গল্প কোন দিকে যাবে, সেই নিয়েই তৈরি 'কেয়ার অফ এ জার্নি'। 

 


ছবির চিত্রনাট্য লিখছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু।সিনেমাটোগ্রাফির দায়িত্বে সুপ্রিয় দত্ত। পরিচালক এখনও ছবির নায়িকার নাম প্রকাশ করতে নারাজ। ছবিটি মুক্তি পাবে 'মহাদিগন্ত কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক'-এর ব্যানারে ময়ূখ দাসের প্রযোজনাতে। কলকাতা ও আশপাশের এলাকায় হবে শুটিং।


বনি সেনগুপ্তর কথায়, "এটা একটা বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের কোনও বয়স হয় না। বামা আর পাটুর বন্ধুত্ব এই ছবির প্রাণ। পুরোপুরি মাটির গল্প বলবে এই ছবি। আশা করছি দর্শকের ভাল লাগবে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া