রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৫ এপ্রিল ২০২৫ ১৭ : ৩১Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
শো বাতিল অরিজিতের!
কাশ্মীরের পহলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার জেরে শোকস্তব্ধ গোটা দেশ। সেই রেশে ফুঁসছেন তারকারাও। জঙ্গিহামলার ঘটনাতে নিজের মতো করে প্রতিবাদে গর্জে উঠলেন অরিজিৎ সিং। আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইয়ে শো করার কথা ছিল অরিজিৎ সিংয়ের। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে বড় সিদ্ধান্ত নিলেন গায়ক। এমন শোকের আবহে চেন্নাইয়ে কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুষ্ঠানের আয়োজকদের তরফেও শো বাতিল করার ঘোষণা করা হয়েছে এক বিবৃতি জারি করে।আয়োজকদের তরফে এও বলা হয়েছে যে, যাঁরা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁরা প্রত্যেকেই পুরো টাকা ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে।
কেমন আছেন তাহিরা?
আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ সম্প্রতি একটি পোষ্টের মাধ্যমে জানিয়েছিলেন, ৭ বছর পর আবারও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন, মানসিকভাবেও লড়াই করছেন মারণ রোগের সঙ্গে। বৃহস্পতিবার সমাজমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা জানিয়েছেন তাহিরা। মনের জোর আর তাঁর ভালবাসার মানুষদের প্রার্থনায় তিনি সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন বলে জানান। সঙ্গে এও জানান যে তিনিও অপেক্ষা করছেন তাঁর পুনরুজ্জীবনের জন্য।
রোমান্টিক ছবির নায়ক বাবিল?
বাবা যদি সফল হন, তাহলে পুত্রের সঙ্গে তাঁর তুলনা টানা স্বাভাবিক। একই ঘটনা ঘটেছে ইরফান খানের পুত্র বাবিল খানের সঙ্গে। বাবিলকে দর্শক 'কালা' এবং 'দ্য রেলওয়ে ম্যান' ওয়েব সিরিজে দেখেছেন। সম্প্রতি, বাবিলকে 'জি ফাইভ'-এর লগ আউট সিরিজে দেখা যাচ্ছে। পরিচালনায় অমিত গোলানি। নতুন করে নিজেকে এই সাইবার ক্রাইম থ্রিলারে ফুটিয়ে তুলেছেন বাবিল। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন তিনি রোমান্টিক-কমেডি ঘরানার ছবিতে কাজ করতে চান। ইতিমধ্যেই এরকম একটি ছবির কাজও শুরু করেছেন বলে ইঙ্গিত দেন। যদিও বাবিলের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তা এখনও খোলসা করেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি