রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ এপ্রিল ২০২৫ ০১ : ২৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বরুণ ধাওয়ানের জন্মদিনে চূড়ান্ত ‘অভিযোগ’ এনে সমাজমাধ্যমের পাতা মাতিয়ে দিলেন পুজা হেগড়ে! নিজের ছবির সহ-অভিনেতার জন্মদিনে দিলেন এমন এক মজার শুভেচ্ছা, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে । সরাসরি ‘ডুবিয়ে দেওয়ার’ অভিযোগ করে দিলেন বরুণের বিরুদ্ধে, সঙ্গে ছবিও জুড়ে দিলেন ‘প্রমাণ’ হিসেবে!
‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত এই মুহূর্তে বরুণ ও পুজা। এই ছবির সুবাদেই প্রথমবার পর্দায় একসঙ্গে আসছেন এই দুই তারকা। আর শুটিং সেট থেকেই এল একগুচ্ছ মজার মুহূর্ত—যা পুজা ভাগ করে নিলেন বরুণের জন্মদিন উপলক্ষে।
২৪ এপ্রিল, ২০২৫—বরুণের জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু অদেখা ছবি শেয়ার করলেন পুজা। ছবিতে দেখা গেল, বরুণ ও পুজা লাইফ জ্যাকেট পরে ভেলায় বসে হাসিমুখে পোজ দিচ্ছেন, আর দু’জনে মিলে বানাচ্ছেন একটা হৃদয় চিহ্ন। সেই ছবির ক্যাপশন -“জন্মদিনের অনেক শুভেচ্ছা বরুণ। তোমার এই পাগলামি যেন আমাকে সারাজীবন হাসাতে থাকে!
এরপরের ছবিটা আরও মজার! দেখা যাচ্ছে, হৃষীকেশের উত্তাল গঙ্গার বুকে নৌকো থেকে বরুণ মজা করে পুজাকে ঠেলে জলেও ফেলতে যাচ্ছেন! ছবিতে পুজার ক্যাপশন—“প্রমাণ রইল—ও আমায় সত্যি ডুবিয়ে দিতে চেয়েছিল কিন্তু আজ তোমার জন্মদিন, তাই আজ মাফ করে দিলাম। বরুণও ছাড়লেন না। প্রথম স্টোরিটা রিশেয়ার করে লিখলেন— “আজ আমায় হাজার বার উইশ করেছ, ধন্যবাদ!”
বরুণ ধবনের জন্মদিনে বলিউডের তারকারাও শুভেচ্ছায় ভাসিয়ে দিলেন তাঁকে। ২০১৫ সালের ‘দিলওয়ালে’ ছবিতে বরুণের সঙ্গে অভিনয় করেছিলেন কাজল।‘বার্থডে বয়’-এর সঙ্গে নিজের হাসিমুখের একটি ছবি ভাগ করে তিনি লেখেন— “জন্মদিনের শুভেচ্ছা, বরুণ! তোমার এই দারুণ এনার্জি যেন চারিদিকে ছড়িয়ে পড়ে!”
অনন্যা পাণ্ডে শেয়ার করেন বরুণের সঙ্গে কিউট একটি সেলফি, লেখেন—“শুভ জন্মদিন, বিরক্তিকর মানুষ!” মণীশ পল, যিনি বরুণের আগামী ছবি ‘সানি সংস্কারি কী তুলসী কুমারী’–তে থাকছেন, লিখেছেন— “জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভাই! ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন, এবং আশা করি আমাদের সব গোপন আড্ডা এভাবেই চলতে থাকবে চিরকাল।”
জন্মদিনে নিজের সবচেয়ে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন বরুণ—অর্থাৎ তাঁর ভক্তরা। এক ছোট্ট ‘ফ্যান মিট’-এর আয়োজন করে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন বরুণ নিজেই— “আমি আমার জন্মদিনটা সেই মানুষদের সঙ্গে কাটাতে পেরেছি, যাঁরা আমার আজ এই জায়গায় থাকার আসল কারণ। আমার অনুরাগীরা। ওরাই আমার দিনটা সত্যিই স্পেশ্যাল করে তুলেছে। আমার টিমকে অসংখ্য ধন্যবাদ এমন কিছু আয়োজন করার জন্য।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি