রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ এপ্রিল ২০২৫ ০০ : ৫৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ওটিটি দুনিয়ায় এবার বাজি ধরলেন বিজয় বর্মা। নাগরাজ মঞ্জুলে পরিচালিত থ্রিলার সিরিজ ‘মটকা কিং’-এ এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে তাঁকে—যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সদ্য শেষ হয়েছে এই সিরিজের শুটিং। সোশ্যাল মিডিয়ায় মটকা আকৃতির একটি বিশেষ কেকের ছবি শেয়ার করে বিজয় লিখেছেন, “শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং!”
এই সিরিজের কাহিনি গড়ে উঠেছে ১৯৬০-এর দশকের বোম্বাইকে কেন্দ্র করে—এক সময়, যখন তুলো ব্যবসার অন্দরে জন্ম নিয়েছিল ‘মটকা’ নামে এক নতুন জুয়ার খেলা। এক সাধারণ তুলো ব্যবসায়ী সেই খেলার সূচনা করে বদলে দিয়েছিলেন গোটা শহরের চালচিত্র। অভিজাতদের হাতের খেলাকে তিনি পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের ঘরে।
প্রথম দিকে ‘মটকা’ মানে ছিল নিউ ইয়র্ক ও বম্বে কটন এক্সচেঞ্জের তুলোর রেট নিয়ে বাজি ধরা। পরে এই রীতি বদলে যায়—চিরকুট টেনে এলোমেলো নম্বর বাছাইয়ের খেলায় পরিণত হয় এটি। সইরাত -এর মতো প্রশংসিত ছবির পরিচালক নাগরাজ মঞ্জুলে এই সিরিজের পরিচালনায়। কাহিনি লিখেছেন তিনি নিজেই, আবয় কোরানের সঙ্গে। প্রযোজনায় রয়েছেন সিদ্ধার্থ রায় কাপুর ও মঞ্জুলে নিজে—রয় কাপুর ফিল্মসের ব্যানারে। বিজয়ের পাশাপাশি অভিনয় করছেন কৃতিকা কামরা, সাই তামহানকর, গুলশন গ্রোভার ও সিদ্ধার্থ যাদব।
এই সিরিজ ছাড়াও বিজয় বর্মা শীঘ্রই দেখা দেবেন ‘উল জলুল ইশক’-এ, যেখানে তাঁর সঙ্গে থাকবেন নাসিরুদ্দিন শাহ, ফতিমা সানা শেখ ও শরিব হাশমি।এছাড়া, মাটকার ইতিহাস নিয়েই আরেকটি ছবি তৈরি করছেন করুণা কুমার—তেলুগু ছবি ‘মটকা’, যেখানে প্রধান ভূমিকায় থাকবেন বরুণ তেজ।
বোম্বের মাটিতে এক সাহসী ব্যবসায়ীর দাপট, বাজির খেলায় রাজত্ব—‘মটকা কিং’ শুধু এক গল্প নয়, এক সময়ের দলিল। বিজয় বর্মার অভিনয়ে সেটা দেখতে মুখিয়ে দর্শক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি