রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Srinidhi Shetty s honest confession on missing out in Nitesh Tiwari s Ramayana as Sita

বিনোদন | ‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ এপ্রিল ২০২৫ ০০ : ৩১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: রণবীর কাপুর যখন ‘রাম’, তখন ‘সীতা’ হচ্ছেন সাই পল্লবী! নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি 'রামায়ণ'-এর প্রথম অংশের  শ্যুটিং ইতিমধ্যেই শেষ। এবার শুরু হবে দ্বিতীয় অংশের। চলছে সেই তোড়জোড়। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য সামনে আসছে। এবার জানা গেল, সীতা চরিত্রের জন্য স্ক্রিন টেস্ট দিয়েছিলেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেত্রী শ্রীনিধি শেট্টি।

 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শ্রীনিধি জানালেন, “হ্যাঁ, আমি অডিশন দিয়েছিলাম। তিনটি দৃশ্য খুব ভালভাবে প্রস্তুত করেছিলাম। ওরা পছন্দও করেছিল। তখন শুনেছিলাম যশ ‘রাবণ’ হচ্ছেন। সেই সময়ে ‘কেজিএফ ২’ও মুক্তি পেয়েছিল। আমাদের জুটি তো তখন সুপারহিট! ভাবছিলাম, উনি রাবণ, আমি সীতা—মানুষ হয়তো মেনে নিতে পারত না আমাদের একে অপরের বিপক্ষে দেখতে।”

 

শেষ পর্যন্ত অবশ্য সীতা চরিত্রে নির্বাচিত হন সাই পল্লবী। তবে নিজের জায়গা থেকে সৎ মন্তব্য শ্রীনিধির—“আমি মনে করি, সাই পল্লবী দারুণ চয়েস। ওকে সীতার চরিত্রে দেখতে ভাল-ই লাগবে। আমি সবসময় বলি, কিছু হয় তো হয়, না হলেও ভাল—কারণ তাতে নতুন দরজা খুলে যায়।”

 


২০১৬-র মিস সুপ্রান্যাশনাল বিজয়ী শ্রীনিধি অভিনয়ে পা রাখেন ‘কেজিএফ চ্যাপ্টার ১’ দিয়ে, যশের বিপরীতে। সেখান থেকেই রাতারাতি খ্যাতির চূড়ায়। এরপর ‘কেজিএফ ২’, তামিল ছবি ‘কোবরা’-তে বিক্রমের বিপরীতে অভিনয় এবং এবার তাঁকে দেখা যাবে নানির সঙ্গে ‘হিট: দ্য থার্ড কেস ’-এ। এই থ্রিলার ১ মে মুক্তি পাবে।

 

দুই পর্বে তৈরি হচ্ছে এই মহাকাব্যিক প্রজেক্ট। পরিকল্পনা—দীপাবলি ২০২৬ ও ২০২৭-এ মুক্তি পাবে ‘রামায়ণ’ পার্ট ১ এবং ২। বলিউডের ইতিহাসে এমন মাপের, এমন তারকাবহুল কাস্টিং এর আগে কখনও দেখা যায়নি। ফলে ‘রামায়ণ’ ঘিরে গরম বলিউড, উত্তেজিত ছবিপ্রেমী দর্শকও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া